Monday, April 13, 2026

বিশ্বভারতী পরিদর্শন করতে শান্তিনিকেতনে ৪ সদস্যের তদন্ত কমিটি

Date:

Share post:

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাঁচিল কাণ্ডের পরিদর্শন করতে রবিবার বিশ্বভারতীতে পৌঁছলেন ৪ সদস্যের প্রতিনিধি দল। চলতি সপ্তাহে কলকাতা হাইকোর্ট এই ৪ সদস্যের কমিটি তৈরি করে। এই কমিটির চেয়ারম্যান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর ও অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত।

এদিন তাঁরা প্রথমে বিশ্বভারতীর মেলার মাঠের গেট পরিদর্শন করেন। এই গেটই ১৭ অগাস্ট ভাঙা হয়। একইসঙ্গে মেলার মাঠ পরিদর্শন করেন। বিশ্বভারতীর উপাচার্যের দফতরে এই তাঁরা বৈঠক করেন।এই বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূমের জেলা শাসক মৌমিতা গোদরা এবং জেলা পুলিশ সুপার শ্যাম সিং এবং বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। দেড় ঘণ্টা ধরে এই বৈঠক চলে। বৈঠক শেষে বিশ্বভারতী একটি প্রেস বিজ্ঞপ্তি জারি জরে। তারা জানায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ববিদ্যালয়ের মান অক্ষুন্ন রাখা হবে। আগামী দিনে শান্তিনিকেতন তথা বিশ্বভারতীতে সমস্যা সৃষ্টি হলে তা তথ্য আদান-প্রদানের মাধ্যমে একযোগে সমাধানের চেষ্টা করবে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও বীরভূম জেলা প্রশাসন।

প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত অগাস্ট মাসে। শান্তিনিকেতনে পৌষমেলার মাঠে পাঁচিল দেওয়া নিয়ে শুরু হয় অশান্তি। পাঁচিল দিয়ে ঘিরে ফেলার প্রতিবাদে আন্দোলনের নামে স্থানীয়রা। সেই নিয়ে অশান্তি চরমে পৌঁছয়। নির্মাণ কাজ করতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মাঠে পৌঁছন। প্রতিবাদে জড়ো হন স্থানীয়রা। উল্টে দেওয়া হয় নির্মাণ সরঞ্জাম। এরপর জেলা শাসক বৈঠকের জন্য উপাচার্য সহ কর্তৃপক্ষকে ডাকলেও তাঁরা উপস্থিত হননি। উপরুন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বহিরাগত’ বলেছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তা নিয়ে শুরু হয় বিতর্ক। আসরে নামে আদালত। বিশ্বভারতীর ঐতিহ্য রক্ষায় হাইকোর্টই স্বতঃপ্রণোদিত মামলা করে। সমাধান সূত্র খুঁজতে কমিটিও গঠন করে হাইকোর্ট।

আরও পড়ুন- কেন্দ্রের শর্ত মেনে সোমবার থেকে স্কুল খোলার সিদ্ধান্ত একাধিক রাজ্যের

Related articles

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...

মোথাবাড়ি কাণ্ডে ফের NIA-র জালে ২ কংগ্রেস নেতা! আপাতত মুক্ত প্রার্থী সায়েম

মালদহের মোথাবাড়ি (Mothobari Incident) কাণ্ডে একের পর এক এনআইএ-এর (NIA) হাতে গ্রেফতার হচ্ছেন কংগ্রেস নেতারা (Congress Leader)। রবিবার...

বাঙালি অভিনেত্রীকে ‘মিষ্টি বার্তা’, আইপিএলের মধ্যেই নতুন সম্পর্কে চাহাল?

আইপিএলের মধ্যেই চর্চায় ফের চাহালের(Yuzvendra Chahal) নতুন সম্পর্ক। ধনশ্রীর পর আরজে মহওয়াশের সঙ্গে দেখা যেতে থাকে চহালকে। এবার...

মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে হবে আমেরিকাকে, ট্রাম্পের হরমুজ নিয়ন্ত্রণের হুঁশিয়ারির পাল্টা জবাব ইরানের 

শান্তি বৈঠক পুরোপুরি ব্যর্থ হতেই হরমুজ প্রণালী (Strait Of Hormuz) নিয়ন্ত্রণের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।সোমবার সন্ধ্যা...