Friday, April 3, 2026

কলেজে ভর্তির সময়সীমা বাড়ল ৩০ অক্টোবর পর্যন্ত

Date:

Share post:

৩০ অক্টোবর পর্যন্ত কলেজে ভর্তির সময়সীমা বাড়াল রাজ্য সরকার। রবিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, চলতি বছর ৩০ অক্টোবর পর্যন্ত কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করা যাবে। বর্ধিত সময়ের মধ্যে যাতে সব ছাত্রছাত্রী ভর্তি হতে পারেন তা সুনিশ্চিত করতে রাজ্যের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। সোমবার এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে শিক্ষা দফতর।

গত ১০ অগস্ট থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের জন্য স্নাতকে অনলাইন ভর্তি প্রক্রিয়া শুরু হয়৷ ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সেই ভর্তি প্রক্রিয়া চলার কথা ছিল৷ প্রথম দফার ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর আসন পূরণ না হওয়ায় দ্বিতীয় দফায় ভর্তি প্রক্রিয়া চালু করেছে বেশ কিছু কলেজ। সপ্তাহখানেক আগে বঙ্গবাসী কলেজের মর্নিং ও নাইট বিভাগে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়। সরকারের এই সিদ্ধান্তের তার মেয়াদ বাড়তে চলেছে।

কলেজে ভর্তিতে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ৯৫ শতাংশ নম্বর পেয়েও পছন্দসই কলেজে ভর্তি হতে পারছেন না পড়ুয়ারা। আবার অনেক কলেজে আসন ফাঁকা থাকার খবরও মিলেছে। সরকারের এই সিদ্ধান্তে ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে দুর্গাপুজোর মধ্যে কেন্দ্রের নেট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ উগরে দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমীতে যে পরীক্ষাগুলি রয়েছে, তা ওইদিন বাতিল করে অন্য দিন নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

আরও পড়ুন- শোভাবাজার স্ট্রিটের বহুতলে আগুন! তারপর?

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...