Saturday, June 27, 2026

শোভাবাজার স্ট্রিটের বহুতলে আগুন! তারপর?

Date:

Share post:

করোনা আবহে শহর তথা রাজজুড়ে একের পর অগ্নিকাণ্ডের ঘটনা। এবার সেই তালিকায় নয়া সংযোজন উত্তর কলকাতার শোভাবাজার স্ট্রিট। গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে আগুন লেগেছিল শোভাবাজারের নীলমনি মিত্র স্ট্রিটে।

স্থানীয় সূত্রে খবর, রান্না করার সময় আচমকাই গ্যাসের পাইপ ফেটে গিয়ে আগুন ধরে যায় শোভাবাজারের এক পাঁচতলা বিল্ডিংয়ের একটি ঘরে। পুড়ে ছাই হয়ে যায় ঘরের বেশ কিছু সামগ্রী। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। তবে দমকলের ৬টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।

দমকলের প্রাথমিক অনুমান,গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটেই আগুন লাগার ঘটনা। তবে শর্ট সার্কিট থেকে বা অন্য কোনও কারণে এই আগুন লাগার ঘটনা ঘটতে পারে বলেও মনে করছেন তাঁরা। যদিও বেশকিছু ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুন- সুশান্তের ভিসেরার নমুনা সংরক্ষিত হয়নি নিয়ম মেনে, রহস্য AIIMS-এর বক্তব্যে

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...