Wednesday, June 24, 2026

রেলস্টেশনের আদলে নতুন মাদ্রাসার কাজ শুরু ফুরফুরায়

Date:

Share post:

নানা প্রতিশ্রুতির পরেও এখনও রেল আসেনি পবিত্র ফুরফুরা শরীফে। শেষমেষ তার প্রস্তাবিত স্টেশনের মডেলেই একটি মাদ্রাসা তৈরির কাজ শুরু হল। এ যেন একদিকে সমাজসেবা আর অন্যদিকে বঞ্চনার প্রতি কটাক্ষ। বিপুল জনতাকে সাক্ষী রেখে কাজ শুরুর মূল উদ্যোক্তা পীরজাদা ত্বহা সিদ্দিকি।
রবিবার ফুরফুরা দরবার শরীফ নতুন বাড়িতে পীরজাদা ত্বহা সিদ্দিকীর হাফেজীয়া ক্বেরাতীয়া মাদ্রাসার ভিত্তি স্থাপন হয়। ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর ইব্রাহীম সিদ্দিকী প্রথম মাটি খুঁড়ে মাদ্রাসার কাজের সূচনা করেন। এই উপলক্ষ্যে ফুরফুরা দরবার শরীফ নতুন বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পীর আবু বকর সিদ্দিকী ও তাঁর পাঁচ পুত্র হুজুর কেবলাদের স্মরণে এই মাদ্রাসা তৈরি হতে চলেছে। এখানে ইসলামি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার ব্যবস্থা করা হবে বলে জানান মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরজাদা ত্বহা সিদ্দিকী। এদিন অনুষ্ঠানে ফুরফুরা শরীফের ৪০ জনের বেশি পীর সাহেব ও পীরজাদা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- মুর্শিদাবাদে ১৮ আসনে কংগ্রেস, বাকি ৪ আসন সিপিএমের, জল্পনা জেলাজুড়ে

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...