Thursday, April 2, 2026

সিদ্ধান্ত বদল NIA গোয়েন্দাদের, এখনই দিল্লি নয়, কলকাতাতেই চলবে ৬ জঙ্গির জেরাপর্ব

Date:

Share post:

মুর্শিদাবাদের ডোমকল ও জলঙ্গি থেকে ধৃত ৬ আল-কায়দা জঙ্গির রাতভর জেরা করেছেন NIA গোয়েন্দারা। আজও কলকাতায় দফায় দফায় জেরা চলবে বলে জানা যাচ্ছে। এটাকে NIA গোয়েন্দাদের সিদ্ধান্ত বদলই বলা চলে। কারণ, আজ রবিবার সকালেই ট্রানজিট রিমান্ডে ধৃত ৬ জঙ্গিকে দিল্লিতে নিয়ে যাওয়ার কথা থাকলেও এখনই রাজধানী উড়ে যাচ্ছে না নিয়ে. বরং, কলকাতাতেই চলবে ৬ জঙ্গির জেরাপর্ব।

গতকাল, বিধাননগর দক্ষিণ থানায় রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত জেরা চলে। আজও সারাদিন কলকাতাতেই জেরা চলবে বলে জানা গিয়েছে। কখনও একক ভাবে আবার কখনও রোটেশন মুখোমুখি বসিয়ে জঙ্গিদের জেরা চলছে। প্রত্যেকের বয়ান রেকর্ড করে তা মিলিয়ে দেখছেন NIA গোয়েন্দারা। কারও মধ্যে কোনও অসঙ্গতি পেলে, ফের শুরু হচ্ছে জিজ্ঞাসাবাদ। গোয়েন্দারা যত তাড়াতাড়ি সম্ভব শিকড়ে পৌঁছতে চাইছেন। জেরায় ইতিমধ্যেই বেশকিছু চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে উঠে এসেছে।

তাই শুধুমাত্র এই ৬ জঙ্গিকে জিজ্ঞাসাবাদ নয়, কেরলের এরনাকুলাম থেকে গ্রেফতার হওয়া মুর্শিদাবাদবাসী তিন জঙ্গিকেও জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। কারণ, গোয়েন্দাদের অনুমান, ওই তিনজনেই মাস্টারমাইন্ড হিসেবে কাজ করত। একাধিক জায়গায় লিংক পাওয়া যাচ্ছে তাদের। সেই কারণেই জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

যদিও এই মুহূর্তে না হলেও খুব দ্রুত কলকাতা থেকে ধৃত ৬ জঙ্গিকে দিল্লিতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা। এছাড়া গতকাল রাতে মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার এবং বেঙ্গল STF জিজ্ঞাসাবাদ করেছে অভিযুক্তদের। উপস্থিত ছিলেন NIA আধিকারিকরাও।

ব্যাংকশাল কোর্টের নির্দেশ অনুসারে ২৮ সেপ্টেম্বর ফের আদালতে পেশ করতে হবে ৬ আল-কায়দা জঙ্গিকে। দিতে হবে এই ক’দিনের তদন্তের বিস্তারিত রিপোর্টও। তার আগে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে ২৪ সেপ্টেম্বরের মধ্যে ধৃতদের তোলা হবে।

আরও পড়ুন- দিঘা মোহনায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ২০ লক্ষ টাকার ইলিশ পুড়ে ছাই

Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...