Saturday, April 4, 2026

ফিরল খাগড়াগড়ের স্মৃতি, কেন মুর্শিদাবাদ ও কেরল ঘাঁটি?

Date:

Share post:

আল কায়দার ঘটনা সামনে নিয়ে এলো খাগড়াগড় কিংবা বসিরহাটের ঘটনাক্রম। ৬ বছর আগের স্মৃতি ফেরাল শুক্রবার। রবিবারও তার রেশ রয়ে গিয়েছে।

রিমোট কন্ট্রোলে কেরল থেকে জঙ্গি নেট ওয়ার্ক বা আল কায়েদার কাজ চালাত মুর্শেদ। লকডাউনের আগেই নিজের হাতে সংগঠন সাজাতে কেরল থেকে মুর্শিদাবাদ এসেছিল মুর্শেদ।

প্রশ্ন উঠেছে, কেন মুর্শিদাবাদ ও কেরলে ঘাঁটি গাড়ে জঙ্গিরা? গত কয়েক মাসে তিনটি জাল নোট চক্র ধরা পড়ে মুর্শিদাবাদে। অভিযোগ নানা অনৈতিক কাজ চোখের সামনে দেখলেও রাজনৈতিক দলগুলি বিষয়গুলি এড়িয়ে যায় এই জেলায়। নীরবে-নিভৃতে কিছু পয়সাওয়ালা লোকজন জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল রয়েছেন বলেও অভিযোগ। আসলে সীমান্ত এলাকা হওয়ায় মুর্শিদাবাদকে বেছে নিয়েছিল জঙ্গিরা। একদিকে বাংলাদেশ সীমান্ত৷ চট জলদি গা ঢাকা দেওয়া সম্ভব। আবার দু’দেশের ভাষা সংস্কৃতি এক হওয়ায় ভিড়ে মিশে গেলে আলাদা করা মুশকিল।

অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে যাওয়া বা ঘাঁটি গাড়া সহজ। সেই তুলনায় রাজনৈতিক ও সামাজিকভাবে স্থিতিশীল হওয়ায় পশ্চিমবঙ্গকে সেফ টার্গেট বাছা হয়েছে।

একই কথা বলা যায় কেরল সম্পর্কেও। সমুদ্র তীরবর্তী রাজ্য। সেখানেও রাজনৈতিক স্থিতাবস্থা রয়েছে। সেইসঙ্গে প্রয়োজনে গাঢাকা দিতেও সমুদ্র পথকে ব্যবহার করা যায়। ফলে দুই রাজ্য সেফ টার্গেট জঙ্গিদের কাছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...