Tuesday, June 9, 2026

কৃষি বিল : তৃণমূলের বিক্ষোভে তপ্ত সংসদ, ধ্বনি ভোটে পাশ দুটি বিল

Date:

Share post:

রবিবার রাজ্যসভায় কৃষিবিল পেশ করল সরকার। আর সে নিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন বিরোধীরা। ওয়েলে নেমে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস, সঙ্গে কংগ্রেস। ক্ষোভে-বিক্ষোভে রুল বুক ছিঁড়ে ফেললেন তৃণমূল দলনেতা সাংসদ ডেরেক ও ব্রায়েন। ফলে কিছুক্ষণের জন্য সভা মুলতবি রাখেন ডেপুটি চেয়ারম্যান । ডেরেক বলেন, সরকার সব ধরণের নিয়ম ভাঙছে। পরে সভা শুরু হলে ধ্বনি ভোটে দুটি বিল পাশ হয়ে যায়।

এদিন দুপুরে তিনটি কৃষি বিল পেশ করে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী। একদিকে ট্যুইটে যখন রাহুল গান্ধী ‘কালা আইন’ বলে কটাক্ষ করছেন, তখন রাজ্যসভা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কংগ্রেস। স্লোগান দিতে শুরু করেন দোলা সেন সহ অন্য দলের সাংসদরা। ডেপুটি চেয়ারম্যান  বিক্ষোভ উপেক্ষা করে বিল নিয়ে আলোচনার জন্য বলতে ডাকলেও বিক্ষোভে আর স্লোগানে কোনও আলোচনাই করতে পারেননি। আপের এক সাংসদ ডেপুটি চেয়ারম্যানের টেবিল পর্যন্ত পৌঁছে যান। অগত্যা ডেপুটি চেয়ারম্যান  বাধ্য হন সভা কিছুক্ষণের জন্য মুলতবি রাখতে। এই হট্টগোলের মধ্যে আদৌ কোনও আলোচনা সম্ভব নয় বুঝেই ধ্বনি ভোটে দুটি বিল পাশ করিয়ে নেয় সরকার। তৃতীয় বিলের ভবিষ্যত এখনও জানা যায়নি।

Related articles

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...