Friday, April 3, 2026

কোর্টে মেজাজ হারিয়ে ফের বিতর্কে জোকোভিচ

Date:

Share post:

রোম ওপেন থেকে বিদায় নিলেন রাফায়েল নাদাল। কোয়ার্টার ফাইনালে ছিটকে গেলেন তিনি । আর্জেন্টিনার দিয়েগো সোয়ার্ৎজম্যানের বিরুদ্ধে ৯ বারের চ্যাম্পিয়ন হারলেন ২-৬, ৫-৭। শেষ আটে আর এক তারকা নোভাক জোকোভিচ অবশ্য জিতলেন ডমিনিক কোয়েপফারের সঙ্গে দ্বৈরথে। ফল ৬-৩, ৪-৬, ৬-৩। যদিও জিতলেও ম্যাচের মধ্যে মেজাজ হারিয়ে কোর্টে আছড়ে ভাঙলেন র‌্যাকেট বিশ্বের এক নম্বরের এই আচরণ যে হতাশা থেকে, তা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই ।
অন্যদিকে নাদাল হারলেও কোনও অজুহাত দেন নি। বিশ্ব ক্রম পর্যায়ে ১৫ নম্বরে থাকা আর্জেন্টিনীয় প্রতিপক্ষকে এই ম্যাচের আগে তিনি নয়বার হারিয়েছেন।

আরও পড়ুন-ফের ছোট পর্দায় ইন্দ্রানী দত্ত, ফিরছেন ‘জীবন সাথী’-তে

ম্যাচ শেষে নাদাল বলেছেন, ‘‘অজুহাত তো খোঁজাই যায়। কিন্তু আমি ম্যাচটায় ভাল খেলতে পারিনি। এ বার দেখতে হবে কেন পারলাম না? কী ভাবে ভুলটা শোধরানো যায়।’’

আরও পড়ুন-কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদে ২৫শে রাজ্যে ৪ ঘণ্টা সড়ক অবরোধ
ঠিক বিপরীত মেরুতে হেঁটেছেন জোকোভিচ। দু’সপ্তাহও পেরোয়নি তিনি যুক্তরাষ্ট্র ওপেন থেকে বহিষ্কৃত হয়েছেন। এমন একটা সময়ে ফের কোর্টে মেজাজ হারালেন। জোকোভিচ বলেছেন, ‘‘এটা প্রথম বার নয় আমি কোর্টে র‌্যাকেট ভাঙলাম। শেষ বারও নয়। আগেও এ রকম করেছি।’’

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...