Wednesday, June 24, 2026

কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদে ২৫শে রাজ্যে ৪ ঘণ্টা সড়ক অবরোধ

Date:

Share post:

বিরোধীদের সম্মিলিত প্রতিবাদ উড়িয়ে কৃষি ও কৃষক স্বার্থ সংক্রান্ত ৩টি বিল রবিবার সংসদে পাশ করিয়েছে মোদি সরকার। এই বিলের প্রতিবাদে একাধিক রাজ্যের কৃষক সংগঠনগুলি কেন্দ্রবিরোধী আন্দোলনে নামতে চলেছে৷ এতে সামিল বাংলাও৷

আগামী ২৫ সেপ্টেম্বর, শুক্রবার গোটা দেশের সঙ্গে বাংলাতেও বিভিন্ন কৃষক সংগঠন যৌথভাবে পথে নামার কথা ঘোষণা করেছে। ওইদিন পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশে কৃষক সংগঠনগুলি ধর্মঘট ডেকেছে। তবে বাংলায় এখনই ধর্মঘট হচ্ছে না৷ ২৫ সেপ্টেম্বর এ রাজ্যে ৪ ঘণ্টা জাতীয় ও রাজ্য সড়ক অবরোধের কর্মসূচি নিয়েছে কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ “সর্বভারতীয় কৃষক সংঘর্ষ সমিতি”। এই সমিতির রাজ্য শাখার তরফে অমল হালদার, কার্তিক পাল, অভীক সাহা প্রমুখ বামপন্থী নেতৃবৃন্দ একথা ঘোষণা করেছেন। বাম কৃষক সংগঠনগুলির এই উদ্যোগে প্রদেশ কংগ্রেস পূর্ণ সমর্থন জানিয়ে অংশ গ্রহণ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

কৃষক সংঘর্ষ সমিতি বলেছে, ‘এই কৃষি বিল মোদি সরকারের কৃষক বিরোধী কালা কানুন। বিলের বিরুদ্ধে বাংলার কৃষক সমাজ ওইদিন পথে নামবে। সেই মতো প্রচার ও প্রস্তুতি নেওয়া হচ্ছে। ২৫শে বেলা ১২টার পর ৪ ঘন্টার অবরোধ কর্মসূচি শুরু হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। বলা হয়েছে, এই কর্মসূচিতে বামপন্থী বিভিন্ন দল ছাড়াও কংগ্রেসের পূর্ণ সমর্থন রয়েছে। সহমর্মিতা জানাতে তাদের বিভিন্ন গণসংগঠনের অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। মোদি সরকারের একের পর এক পদক্ষেপে কৃষকদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে ।
রাজ্য সরকার যদি পুলিশ দিয়ে অবরোধ কর্মসূচি বানচাল করতে চায়, তাহলে তার পরিণাম খারাপ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে যৌথ মঞ্চ।

আরও পড়ুন-৮ সাংসদের সাসপেন্ডের জেরে দফায় দফায় মুলতুবি রাজ্যসভার অধিবেশন

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...