Wednesday, June 3, 2026

অভিষেকের প্রতিবাদে কাজ, পরীক্ষার দিন বদলাচ্ছে কেন্দ্র

Date:

Share post:

অভিষেকের প্রতিবাদে ইউজিসি-নেট পরীক্ষাসূচি বদলের সিদ্ধান্ত কেন্দ্রের। পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমীতে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ছাত্রদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর এই প্রতিবাদের ফলস্বরূপ সংশ্লিষ্ট দিনগুলিতে পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

বাঙালির প্রাণের উৎসবে কেন্দ্রের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বিরোধীতা করে টুইট করেন অভিষেক। নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে অভিষেক লেখেন, ” বাঙালির ঐতিহ্য এবং বাংলার পড়ুয়াদের প্রতি আপনার অসম্মান সামনে এসেছে। দুর্গাপুজোর পঞ্চমী, ষষ্ঠী সপ্তমীতে ইউজিসি-নেট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হাস্যকর।” অভিষেকের এই প্রতিবাদের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছে বাংলার ছাত্রসমাজ।

একই সঙ্গে এই পরীক্ষাসূচির বিরোধিতা করে সংসদে সরব হন সাংসদ দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, সংশ্লিষ্ট দিনগুলিতে পরীক্ষা স্থগিত করে অন্যদিন পরীক্ষা নেওয়া হোক। শেষমেষ পরীক্ষাসূচি বদলের সিদ্ধান্ত নেয় কেন্দ্র। সোমবার দীনেশ ত্রিবেদীকে রমেশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পোখরিয়াল নিশাঙ্ক জানিয়েছেন সংশ্লিষ্ট দিনে পরীক্ষা নেওয়া হবে না। নতুন সূচি শীঘ্রই প্রকাশ করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

প্রসঙ্গত, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত দফায় দফায় এই পরীক্ষা হবে। ওই পরীক্ষাসূচিতে দেখা যায়, ২১ দুর্গাপুজোর পঞ্চমীতে পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে এনটিএ। প্রথম দফায় সকাল ন’টা থেকে দুপুর বারোটা পর্যন্ত হবে এডুকেশন এবং দুপুর ৩ টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত হবে ভূগোল পরীক্ষা। ২২ অক্টোবর দুর্গাপুজার ষষ্ঠী। ওই দিন দু’দফায় পরীক্ষা নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সকাল ন’টা থেকে দুপুর বারোটা পর্যন্ত মালায়ালাম, উর্দু, পাঞ্জাবি, রাশিয়ান, তেলেগু, মারাঠি ভাষার পরীক্ষা। বাংলা, কাশ্মীরি এবং সোশ্যাল মেডিসিন এবং কমিউনিটি হেলথ পরীক্ষা হবে দুপুর ৩ টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত। আবার ২৩ অক্টোবর সপ্তমীতে হিন্দির দুই বিভাগের পরীক্ষা আছে।

আরও পড়ুন-দুর্গাপুজোর মধ্যে হচ্ছে না নেট পরীক্ষা, দীনেশ ত্রিবেদীকে জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

Related articles

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...