Saturday, June 20, 2026

মুম্বইয়ে বহুতল ভেঙে মৃত ১০, এখনও ধ্বংসস্তূপে আটকে বহু

Date:

Share post:

মুম্বইয়ের কাছে ভিওয়ান্ডিতে ৪০ বছরের পুরনো বহুতল ভেঙে মৃত্যু হল ১০ জনের। এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। এখনও পর্যন্ত ২৫ জনকে উদ্ধার করা হয়েছে । তাদের মধ্যে রয়েছে একটি শিশুও। উদ্ধার কাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দল বা এনডিআরএফ। এখনও ধ্বংসস্তূপে অনেকে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এনডিআরএফ-এর সঙ্গে উদ্ধার কাজে হাত লাগিয়েছে মুম্বই পুলিশের স্পেশ্যাল রেসকিউ টিম। বহুতল ভেঙে মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জানা গিয়েছে, এদিন ভোররাতে প্রায় ৩টে ৪০মিনিট নাগাদ আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে ভিওয়ান্ডি এলাকা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চারতলা বিল্ডিং। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গেই পৌঁছে যায় দমকল বাহিনী। জানা গিয়েছে, এই বিল্ডিং অন্তত ৪০ বছরের পুরনো। কমপক্ষে ২০টি পরিবার এই বিল্ডিংয়ে বসবাস করতেন। কীভাবে আচমকা এই বিল্ডিং ভেঙে পড়ল সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দের। উদ্ধার হওয়া আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ধ্বংসস্তূপে আটকে থাকা বাকি বাসিন্দাদের উদ্ধার করতে জোরকদমে কাজ চালাচ্ছে এনডিআরএফ, মুম্বই পুলিশের স্পেশ্যাল রেসকিউ টিম এবং দমকল বাহিনী। থানে মিউনিসিপাল কর্পোরেশনের মুখপাত্র জানিয়েছেন, এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ২৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন-বিধি মেনে প্রায় ৬ মাস পরে খুলল তাজমহল, আগ্রা ফোর্ট

 

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...