Tuesday, June 23, 2026

Big Breaking: দুর্গাপুজোর মধ্যে হচ্ছে না নেট পরীক্ষা, দীনেশ ত্রিবেদীকে জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

Date:

Share post:

দুর্গাপুজোর মধ্যে হচ্ছে না ইউজিসি-নেট পরীক্ষা। সাংসদ দীনেশ ত্রিবেদীর আবেদনে সাড়া দিয়ে একথা জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। চলতি বছরের জুন-সেপ্টেম্বর সেশনের ইউজিসি-নেট পরীক্ষার সূচি ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত দফায় দফায় এই পরীক্ষা হবে। সূচি ঘোষণা হওয়ার পর দেখা যায় দুর্গাপুজোর পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমীতে পরীক্ষা আছে। এই সূচি নিয়ে ক্ষোভ তৈরি হয় ছাত্রদের মধ্যে।

আরও পড়ুন- এবার করোনা আক্রান্ত ৫৪ জন সন্ন্যাসী, ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ বেলুড় মঠ
এই পরীক্ষাসূচির বিরোধিতা করে সংসদে সরব হন সাংসদ দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, সংশ্লিষ্ট দিনগুলিতে পরীক্ষা স্থগিত করে অন্যদিন পরীক্ষা নেওয়া হোক। কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দীনেশ ত্রিবেদীকে রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানিয়েছেন সংশ্লিষ্ট দিনে পরীক্ষা নেওয়া হবে না। নতুন সূচি শীঘ্রই প্রকাশ করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

আরও পড়ুন- কৃষি বিলের বিরোধিতা: বাদল অধিবেশনে সাসপেন্ড ডেরেক, দোলা-সহ আট সাংসদ
ওই পরীক্ষাসূচিতে দেখা যায়, ২১ দুর্গাপুজোর পঞ্চমীতে পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে এনটিএ। প্রথম দফায় সকাল ন’টা থেকে দুপুর বারোটা পর্যন্ত হবে এডুকেশন এবং দুপুর ৩ টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত হবে ভূগোল পরীক্ষা। ২২ অক্টোবর দুর্গাপুজার ষষ্ঠী। ওই দিন দু’দফায় পরীক্ষা নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সকাল ন’টা থেকে দুপুর বারোটা পর্যন্ত মালায়ালাম, উর্দু, পাঞ্জাবি, রাশিয়ান, তেলেগু, মারাঠি ভাষার পরীক্ষা। দুপুর ৩ টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত বাংলা, কাশ্মীরি এবং সোশ্যাল মেডিসিন এবং কমিউনিটি হেলথ পরীক্ষা। আবার ২৩ অক্টোবর সপ্তমীতে হিন্দির দুই বিভাগের পরীক্ষা আছে।

 

Related articles

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...