Friday, June 19, 2026

এবার করোনা আক্রান্ত ৫৪ জন সন্ন্যাসী, ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ বেলুড় মঠ

Date:

Share post:

দেশ-রাজ্যজুড়ে সুস্থতার হার বাড়লেও এখনও করোনা থেকে যে মুক্তি নেই, তা রোজকার সংক্রমণের পরিসংখ্যানে স্পষ্ট। সেই আশঙ্কা থেকেই ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল বেলুড় মঠ। আজ, সোমবার থেকে বেলুড় মঠে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন- মহারাষ্ট্রে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত কমপক্ষে ১০

অসমর্থিত সূত্র মারফৎ জানা যাচ্ছে, এই মুহূর্তে বেলুড় মঠের অন্তত ৫৪ জন সন্ন্যাসী এবং ১৬ জন কর্মীর নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপসর্গ থাকায় এঁদের করোনা টেস্ট করা হয়। এবার সেই রিপোর্ট পজিটিভ আসার পরই বেলুড় মঠে আপাতত সাধারণের প্রবেশ নিষেধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বেলুড় মঠেই তিনতলা এক ভবনে কোয়ারেন্টিন সেন্টার করা হচ্ছে। আপাতত আক্রান্তদের সেখানেই রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- পাঞ্জাবকে রুদ্ধশ্বাস  ম্যাচে দিল্লি হারাল সুপার ওভারে

উল্লেখ্য, করোনা মোকাবিলায় লকডাউন পর্বে ২৫ মার্চ থেকে টানা বন্ধ ছিল বেলুড় মঠ। এরপর সরকারি নির্দেশ মেনে একাধিক বিধিনিষেধ জারি করে বেলুড় মঠ খুলে দেওয়া হয় গত ১৫ জুন। তার পর ফের একবার বন্ধ হয়। আবার খোলে। কিন্তু এতদিন বেলুড় মঠের অন্দরে একসঙ্গে এতজন সংক্রমিত হননি। তাই এবার সকলের সুরক্ষার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য বেলুড় মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...