Friday, April 3, 2026

”কিতল ফর ইসলাম”, জঙ্গিদের জেরা করে জেহাদি হোয়াটসঅ্যাপ গ্রুপের হদিশ পেলো NIA

Date:

Share post:

গ্রেফতারের পর থেকে NIA দুঁদে গোয়েন্দাদের একটানা জেরায় কার্যত ভেঙে পড়েছে মুর্শিদাবাদ থেকে ধৃত ৬ জঙ্গি। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে NIA আধিকারিকদের হাতে। যেখানে অন্যতম বড় লিড ছিল ২২ সদস্যের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। “গজবাওয়া এ তুল হিন্দ” হোয়াটসঅ্যাপ গ্রুপের সূত্র ধরে আরও ২ জঙ্গির খোঁজ পেয়েছে NIA. তবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের পুরো কথোপকথনই ছিল ডিলিটেড ফর্ম্যাটে। অর্থাৎ, মুছে দেওয়া হয়েছিল পুরো কথোপকথনই। NIA-এর বিশেষ এক্সপার্টরা
সেই ডিলিট ডেটা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

তবে NIA আরও একটি বড় ব্রেক থ্রু পেয়েছে বলে জানা যাচ্ছে। জঙ্গিদের জেরা করে খোঁজ মিলল জঙ্গিদের আরও একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের। নতুন এই হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম ”কিতল ফর ইসলাম।” পুরোপুরি জেহাদি মতাদর্শ ছড়িয়ে দেওয়ার জন্যই এই গ্রুপ বলে মনে করছেন গোয়েন্দারা। আরবি শব্দ ”কিতল”-এর বাংলা অর্থ “যুদ্ধ”। অর্থাৎ, হোয়াটসঅ্যাপ গ্রুপের নামটির বাংলায় দাঁড়াচ্ছে ”ইসলামের জন্য যুদ্ধ।” সেখান থেকে বেশ কয়েকজন জঙ্গি ও তাদের ডেরার ঠিকানা পেয়েছেন NIA আধিকারিকরা। সেইমতো তল্লাশিও শুরু হয়েছে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে। সবমিলিয়ে মুর্শিদাবাদকে সেল্টার করে বাংলার বুকে বড়সড় নেটওয়ার্ক বিস্তার করেছে আল-কায়দা, সে ব্যাপারে কার্যত নিশ্চিত NIA গোয়েন্দারা।

আরও পড়ুন-“MISSION AQIS”, জঙ্গিদের জেরা করে হাড়হিম করা তথ্য পেলো NIA!

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...