Wednesday, June 24, 2026

কৃষি বিল নিয়ে কৃষকদের উদ্দেশে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী?

Date:

Share post:

কৃষি বিল নিয়ে চলতি বিতর্কের মধ্যেই কৃষকদের উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষি বিল নিয়ে সোমবার তিনি বলেন:

ঐতিহাসিক এই বিল আনা হয়েছে কৃষকদের সার্বিক উন্নতির জন্য। তাঁদের স্বাধীনতা ও স্বাধিকার এই বিলে সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে। এই বিল সময়ের দাবি।

যুগ যুগ ধরে কৃষকরা বঞ্চিত ও উপেক্ষিত ছিলেন। কৃষকদের সমস্যার কথা না ভেবে তাঁদের নিয়ে শুধুই রাজনীতি করা হয়েছে। কৃষকদের ফসল বিক্রির স্বাধীনতা না থাকায় যে কোনও সময়ে তাঁরা আর্থিক ক্ষতির মুখে পড়তেন। এতদিন কৃষকদের হাত-পা বাঁধা ছিল। দাম যত কমই হোক, বাধ্য হয়ে নির্দিষ্ট জায়গাতেই ফসল বিক্রি করতে হত। এবার সেই অবস্থা থেকে তাঁদের মুক্তি। তাঁরা এবার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন।

কোনও কৃষি মান্ডি বন্ধ হবে না। তারা আগে যেভাবে কাজ করতেন সেভাবেই করবেন। বরং কৃষি মান্ডিগুলি আরও আধুনিক হবে। উন্নত প্রযুক্তির সুবিধা পাবে।

এই বিলের মাধ্যমে ক্ষুদ্র কৃষকরাই বেশি উপকৃত হবেন। এখন তাঁদের বাধ্য হয়ে যে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়, তা থেকে মুক্ত হবেন তাঁরা।

এখন থেকে কৃষকরা নিজেদের ইচ্ছেমত জায়গায় নিজেদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবেন। তাঁরা এখন ফসলের যা দাম পান তার চেয়ে ২৫ থেকে ৩০ শতাংশ বেশি পাবেন। কৃষকদের আর্থিক সুরক্ষা দেবে এই বিল।

কৃষকদের উন্নতির জন্য এই সংস্কার কিছু লোকের পছন্দ নয়। তাঁরা চান, কৃষকরা চিরকাল পিছিয়ে থাকুন, আর্থিক দুরবস্থার মধ্যে থাকুন। তাঁরাই এই বিলের বিরুদ্ধে সক্রিয়। কৃষকরা স্বাধীনতা পেলে তাঁদের স্বার্থে আঘাত লাগবে। তাই বিরোধিতা।

এমএসপি নিয়ে ইচ্ছাকৃতভাবে কৃষকদের ভুল বোঝাচ্ছে কিছু লোক। আমি সমস্ত কৃষককে আশ্বস্ত করতে চাই, এমএসপি ব্যবস্থা আগে যেমন চলছিল তেমনই চলবে। এতে কোনও পরিবর্তন হচ্ছে না। সরকার আগে যেভাবে কৃষকদের ফসল কিনত, ভবিষ্যতেও কিনবে। কৃষকরা যেন কোনওভাবে আর্থিক দিক থেকে বঞ্চিত না হন তা দেখবে সরকার।

কৃষি ব্যবস্থাকে আধুনিক, যুগপযোগী, আর্থিকভাবে লাভজনক করা এবং কৃষকদের স্বার্থকে প্রাধান্য দেওয়াই বিলের প্রধান লক্ষ্য।

আরও পড়ুন-দিল্লিতে দিলীপের বাড়িতে শুরু রাজ্য বিজেপির বৈঠক

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...