Saturday, April 4, 2026

রাজ্যকে কাঠগড়ায় তুলে সংসদে সরব লকেট

Date:

Share post:

মাত্র ৫ মিনিট সময় বরাদ্দ ছিল তাঁর জন্য। আর সেই সময়ের মধ্যেই রাজ্য সরকারকে তুলোধনা করলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সংসদে গিয়ে একাধিক বিষয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি।

সংসদে তিনি বলেন, “পশ্চিমবঙ্গে মাৎস্যন্যায় চলছে। রেশনের চাল চুরি হয়ে যাচ্ছে। খাদ্য সচিব এবং স্বাস্থ্য সচিবকে বদলি করা হচ্ছে।” ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলে সেই তথ্য গোপন করা হচ্ছে বলে তাঁর অভিযোগ। একইসঙ্গে এদিন সংসদে ইছাপুরের পড়ুয়া শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের মৃত্যুর কথা টেনে আনেন তিনি। ৫ হাসপাতাল ঘুরে মৃত্যু হয় তাঁর। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ।

লকডাউন পর্ব থেকে রেশনে চাল চুরির অভিযোগ ওঠে। পরে খাদ্যসচিব মনোজ আগরওয়ালকে সরিয়ে দেয় নবান্ন। বিনামূল্যে রেশন থেকে অ্যাডভান্স সামাজিক ভাতা অ্যাকাউন্টে ট্রান্সফার এই সব কাজ আগেই করেছে রাজ্য সরকার। সংসদে গিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সংসদে অন্য রাজ্যের সাংসদরা উপস্থিত থাকেন। অন্য রাজ্যের সাংসদদের সামনে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্যই সম্ভবত লকেট এই বিষয়গুলি নিয়ে বলেছেন।

আরও পড়ুন-BSF-এর বিশেষ বিমানে ধৃত ৬ জঙ্গিকে আজ দিল্লি নিয়ে যাচ্ছে NIA

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...