Friday, June 12, 2026

ট্রাম্পের কাছে ‘বিষ-চিঠি’, ধৃত সন্দেহভাজন মহিলা

Date:

Share post:

কড়া নিরাপত্তার হোয়াইট হাউসেও মৃত্যুদূত পাঠানোর সাহস করেছিল কেউ বা কারা। তবে নিরাপত্তা বলয়ে এসে থমকাল সেই দূত। সশরীরে হোয়াইট হাউজে ঢুকে প্রেসিডেন্টের ক্ষতি অসম্ভব। তাই প্রাচীন পন্থায় পাঠানো হয়েছিল বিষ-চিঠি। যা হতে পারত সাক্ষাত্ মৃত্যুদূত। তবে শেষ পর্যন্ত নিরাপত্তারক্ষীরা তা বুঝে ফেলায় বিপদ এড়ানো গেল। প্রাথমিকভাবে জানা গিয়েছে চিঠিটি কানাডা থেকে পাঠানো হয়েছিল।সন্দেহভাজন এক মহিলাকেও মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে।তার কাছ থেকে বন্দুক মিলেছে। মহিলাই ট্রাম্পকে বিষ মাখানো চিঠি পাঠিয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান।ঘটনার তদন্ত করছে এফবিআই। জানার চেষ্টা চলছে কোথা থেকে এই বিষ আনা হয়েছিল।

নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাইসিন-বিষ মাখানো চিঠির খবর চাউর হতেই শোরগোল পড়েছে।জানা গিয়েছে, চিঠি পাঠানোর অছিলায় তাতে মাখানো হয়েছিস রাইসিন নামে মারাত্মক বিষাক্ত পদার্থ।যা শুঁকলে, পেটে গেলে মৃত্যু অনিবার্য।ক্যাস্টরের বীজ থেকে তৈরি রাইসিনের সংস্পর্শে আসার ৭২ ঘণ্টার মধ্যে মৃত্যু হবে কারও। এই বিষের কোনও প্রতিষেধক নেই।

আরও খবর :ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা, প্রকাশ্যে তেহরান-হোয়াইট হাউস তরজা

তবে হোয়াইট হাউসে পৌঁছনোর আগেই কড়া পরীক্ষা-নিরীক্ষায় তা আটকে যায়।বাজেয়াপ্ত করা এই চিঠির উত্স খুঁজতে এখন দিনরাত এক করছেন মার্কিন গোয়েন্দারা। সীমান্ত  থেকে মহিলাকে গ্রেফতারের পাশাপাশি সমস্ত দিক খতিয়ে দেখছে এফবিআই।

সূত্রের খবর,  আগেও হোয়াইট হাউসে রাইসিন মেশানো চিঠি পাঠানোর চেষ্টা হয়েছে। প্রেসিডেন্ট থাকাকালীন বারাক ওবামা ও অন্যান্য কয়েকজন কর্মকর্তাকে রাইসিনের গুঁড়ো মেশানো চিঠি পাঠানো হয়েছিল। তদন্তে ২০১৪ সালে মিসিসিপির এক ব্যক্তি দোষী প্রমাণিত হয়। তাকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

২০১৮ সালে ফের মার্কিন প্রতিরক্ষা সদর দফতর ও হোয়াইট হাউসে একই ধরনের রইসিন বিষ মেশানো চিঠি পাঠানোর জন্য এক প্রাক্তন নৌ সেনাকর্মী অভিযুক্ত হয়েছিলেন। দিনভর বহু চিঠি কাগজপত্র আসে হোয়াইট হাউসে। স্ক্যানের পাশাপাশি কড়া নিরাপত্তা বলয়ে সেগুলো খুঁটিয়ে পরীক্ষা হয়।এই ঘটনার পর হোয়াইট হাউজের নিরাপত্তা আরও আটোসাঁটো করা হয়েছে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...