Monday, April 6, 2026

রাষ্ট্রপতিকে ১৮ দলের আর্জি: কৃষি বিলে সই নয়

Date:

Share post:

সংসদের উভয় কক্ষে পাশ হয়ে যাওয়া কৃষি বিলে স্বাক্ষর না করার জন্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আর্জি জানাল ১৮ টি বিরোধী দল। তাদের বক্তব্য, যে কায়দায় বিরোধীদের মতামত উপেক্ষা করে বিল পাশ করানো হয়েছে তা গণতন্ত্রকে হত্যার সামিল। তাই রাষ্ট্রপতি যেন তাতে সই না করেন। উল্লেখ্য, লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়ে যাওয়ার পর এবার রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই কৃষি বিল আইনে পরিণত হবে। তখন সরকার বিজ্ঞপ্তি জারি করে তা বলবৎ করবে।

রাষ্ট্রপতির কাছে আর্জি জানিয়ে কৃষি ক্ষেত্রে সংস্কারের বিরোধিতা করে ১৮ টি বিরোধী দল বলেছে, গণতন্ত্রের মন্দির সংসদে গণতন্ত্র হত্যা হয়েছে। রাষ্ট্রপতি যেন তাঁর সাংবিধানিক ও নৈতিক শক্তি প্রয়োগ করে নিশ্চিত করেন যাতে এই কালা কানুন না আসে।

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...