Friday, June 26, 2026

নারী সুরক্ষায় হোয়াটসঅ্যাপ নম্বর প্রকাশ বিজেপি মহিলা মোর্চার

Date:

Share post:

অভিযোগ, রাজ্যজুড়ে মহিলাদের উপর অত্যাচার, শ্লীলতাহানি, ধর্ষণের মতো ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে। এবার সেই ইস্যুতে সোচ্চার বঙ্গ বিজেপি মহিলা মোর্চা। বাংলার নারী নির্যাতন প্রতিরোধে এবার হোয়াটসঅ্যাপ নম্বর প্রকাশ করল বিজেপি মহিলা মোর্চা। মঙ্গলবার দলের রাজ্য সদর দফতরে সেই নম্বর প্রকাশ করেন মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল।

9727294294- এই নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করলে নির্যাতিতা মহিলাদের সুরক্ষা দেওয়া হবে। যখন রাজ্যের মহিলারা কোনও সমস্যায় পরবেন তখন এই নম্বরে ফোন করতে পারবে। একইসঙ্গে তারা মহিলা মিসড কল দিয়ে মোর্চার সদস্য পদ গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন অগ্নিমিত্রা। বিজেপি মহিলা মোর্চার এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে, ”আর নয় মহিলাদের অসুরক্ষা”।

এ বিষয়ে একটি বুকলেট প্রকাশ করেছে তারা। যেখানে গত সাড়ে ৯ বছরে এই রাজ্যে মহিলাদের উপর কী ধরণের অত্যাচার হয়েছে, তার পূর্ণাঙ্গব বিস্তারিত বর্ণণা করা হয়েছে, বলে জানিয়েছেন বিজেপি মহিলা মোর্চা সভাপতি অগ্নিমিত্রা পাল।

উল্লেখ্য, কিছুদিন আগে মহিলাদের সুরক্ষার জন্য মার্শাল আর্ট দেওয়ার প্রশিক্ষণের কথা ঘোষণা করেছিল বিজেপি মহিলা মোর্চা।

আরও পড়ুন- অনুব্রতকে প্রাণনাশের হুমকি! গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর

Related articles

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...