Friday, June 12, 2026

কোচবিহারে তোলাবাজির অভিযোগ তুলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান হেভিওয়েট নেতার

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ক্রমশ নিজেদের ঘর গুছিয়ে শক্তি বাড়াচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। পাহাড় থেকে জঙ্গল, সাগর থেকে শহর, মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে বিজেপি ও বিরোধী শিবির ছেড়ে ঘাসফুল যোগদান অব্যাহত। তারই অঙ্গ হিসেবে জেলায় জেলায় পদ্ম শিবিরে ফের বড়সড় ভাঙন। এবার বিজেপি ছেড়ে বেশ কয়েকজন নেতা-সহ কয়েকশো সক্রিয় কর্মী-সমর্থক ঘাসফুল শিবিরে যোগ দিলেন। বিজেপি ছেড়ে আসা সমস্ত নেতা-কর্মীদের উত্তরীয় দিয়ে বরণ করে হাতে দলীয় পতাকা তুলে দেন কোচবিহারে তৃণমূলের নেতারা।

প্রসঙ্গত, লোকসভায় শক্ত ঘাঁটি হয়ে ওঠা কোচবিহারেও ভাঙন ধরল গেরুয়া শিবিরে। এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন দলের বর্ষীয়ান নেতা উৎপলকান্তি দেব ও বিজেপির তিন বারের পঞ্চায়েত সদস্য অনুপম দে। তাঁদের সঙ্গে অনুগামীরাও যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে।

তবে, দলবদল করেই থেমে থাকেননি ওই দুই নেতা। বর্তমান বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে রীতিমতো চমকপ্রদ অভিযোগ তুলেছেন। তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ প্রতিদিনই তুলে থাকে বিজেপি শিবির। কিন্তু এবার দলবদল করেই বর্তমান বিজেপি নেতৃত্বকেই তোলাবাজ বলে অভিহিত করলেন ওই দুই নেতা।

দলবদল করে উৎপলকান্তি দেব বিস্ফোরক। তাঁর কথায়, “১৯৮৩ সাল থেকে বিজেপি করছি। কিন্তু সেই বিজেপি আর নেই। এখন দলের সব নেতাই তোলাবাজিতে ব্যস্ত। সাধারণ মানুষের উন্নয়ন নয়, এখনকার বিজেপি নেতাদের একটাই কাজ-তোলাবাজি। রাজ্য নেতৃত্বকে সব জানিয়েছি, কিন্তু কোনও কাজই হয়নি। তাঁরা এখানে আসেন, নিজেদের ভাগ বুঝে চলে যান। তৃণমূলের বিরুদ্ধে ভুলভাল বকে যাওয়া ছাড়া আর তোলাবাজি করে যাওয়া ছাড়া আর কোনও কাজ নেই ওদের।”

Related articles

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...