Saturday, April 4, 2026

ডেপুটি চেয়ারম্যানের চা ফেরালেন বিক্ষোভরত সাংসদরা

Date:

Share post:

কৃষিবিল নিয়ে রাজ্যসভায় বিক্ষোভ দেখানোয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাসপেন্ড হন ৮ সাংসদ৷ এর প্রতিবাদে ওই সাংসদরা সোমবার রাত কাটালেন সংসদ ভবনের লনে।

মঙ্গলবার ভোরে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান ধরনায় সামিল হওয়া সাংসদদের চা-পানের অনুরোধ জানান৷ কিন্তু সঙ্গে সঙ্গেই তা ফিরিয়ে দেন বিক্ষোভরত সাংসদরা। এই ‘চা-রাজনীতি’-কে কৃষক বিরোধী বলে কটাক্ষ করেন তাঁরা৷

বিতর্কিত কৃষি বিল নিয়ে তুঙ্গে উঠেছে সরকার ও বিরোধীদের লড়াই। রবিবার দু’টি কৃষি বিল পাশের মুহূর্তে রাজ্যসভায় শৃঙ্খলাভঙ্গ করার অভিযোগ এনে সোমবার সাসপেন্ড করা হয় ৮ জন বিরোধী সাংসদকে৷ সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে আছেন তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, কংগ্রেসের রাজীব সতভ, রিপুন ভোরা ও সৈয়দ নাসির হুসেন, সিপিএমের কে রাগেশ ও ইলামারাম করিম এবং আপ-এর সঞ্জয় সিং৷ চলতি বাদল অধিবেশনের শেষ পর্যন্ত বহাল থাকবে তাঁদের এই সাসপেনশন।

এই নির্দেশকে হাতিয়ার করেই কেন্দ্রকে নিশানা করেছে বিরোধী শিবির৷ সাসপেনশনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কক্ষ ছাড়তে অস্বীকার করেন ৮ সাংসদই৷ চেয়ারম্যানের নির্দেশ উপেক্ষা করে দীর্ঘক্ষণ তাঁরা সভাকক্ষেই বসে থাকেন৷ বিক্ষোভের জেরে অধিবেশন সারা দিনের মতো মুলতুবি হয়ে যাওয়ার পর সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে ধরনায় বসেন ওই ৮ সাংসদ। বিক্ষোভরত সাংসদদের সমর্থন জানান বিরোধী দলের হেভিওয়েট নেতা-নেত্রীরা৷ সপা সাংসদ জয়া বচ্চন, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা, কংগ্রেসের গুলাম নবি আজাদ, দিগ্বিজয় সিং, আহমেদ প্যাটেল ও মল্লিকার্জুন খাড়গে, আরজেডি নেতা মনোজ ঝা, এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলেরা একে একে বিক্ষোভে যোগ দেন৷ ছিলেন সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্য অধীর চৌধুরিও৷

এদিকে, আন্দোলনরত সাংসদদের পাশে দাঁড়িয়ে সোমবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে এক টুইটে বলেন, “কৃষকদের স্বার্থরক্ষার লড়াই করতে গিয়ে ৮ সাংসদের সাসপেন্ড হওয়ার ঘটনা দুর্ভাগ্যজনক এবং সরকারের স্বৈরাচারী মনোভাবের প্রতিফলন৷ গণতান্ত্রিক বিধি ও নীতিকে সম্মান করে না এরা৷ আমরা এই ফ্যাসিবাদী সরকারের সামনে মাথা নোয়াব না। সংসদে এবং রাস্তায় নেমে লড়াই চালিয়ে যাবো৷”

এর পরেই নবান্নে বসে কেন্দ্র বিরোধিতার সুর তীব্র করেন মমতা। তিনি বলেন, “হিটলারি কায়দায় দেশ চালাচ্ছে মোদি সরকার।” সূত্রের খবর, সোমবার বিকেলের দিকে মুখ্যমন্ত্রী নিজেই ডেরেক ও’ব্রায়েনকে ফোন করে সাসপেন্ডেড সাংসদের পাশে থাকার বার্তা দেন৷ প্রায় ১০ মিনিট ধরে তিনি সবাইকে উদ্বুদ্ধ করেন৷ আলাদাভাবে কথা বলেন ৩ কংগ্রেস সাংসদের সঙ্গেও৷ কৃষি বিলকে সামনে রেখে তৃণমূলনেত্রী যে ভূমিকা গ্রহণ করেছেন, তাতে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত পাচ্ছেন অনেকেই৷

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...