Tuesday, April 7, 2026

পুজোয় বিদ্যুতের চাহিদা মেটাবে রাজ্য, প্রতিশ্রুতি বিদ্যুৎমন্ত্রীর

Date:

Share post:

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। তবে ইতিহাস সাক্ষী এবার পরিস্থিতি একেবারেই আলাদা। কিন্তু বাঙালি তার শ্রেষ্ঠ উৎসব থেকে বঞ্চিত থাকবে? এটা কার্যত অসম্ভব! করোনা মহামারী আবহের মধ্যেই চলে এসেছে আরেকটি দুর্গাপুজো। যেখানে আলোর চাহিদা খুব গুরুত্বপূর্ণ। তবে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ আপনাকে স্বস্তি দেবে। খোদ বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন পুজোর জন্য প্রস্তুত তাঁরা।

বিগত বছরগুলোর মতো।এবারও বিদ্যুতের চাহিদা প্রায় একই রাখা হয়েছে। এবার ৮৪১৪ মেগাওয়াট চাহিদা ধরা হয়েছে পুজোর দিনগুলিতে। রাজ্য বিদ্যুত দফতর জানিয়েছে, গতবারের মতো এবার আর কয়লাখনির উপর ভরসা করতে হবে না। রাজ্যের পুঁজিতেই যথেষ্ট বিদ্যুত মজুত রয়েছে।

আরও পড়ুন- বাংলাদেশে কোভিড-১৯এ মৃত্যু ছাড়াল ৫ হাজার

করোনার জন্য মাঝে চাহিদা কমলেও, সেপ্টেম্বরের শেষে এসে ফের আগের মতো বিদ্যুতের চাহিদা ফিরেছে রাজ্যজুড়ে। কর্মাশিয়াল এবং রেসিডেন্সিয়াল দুটি ভাগেই চাহিদা ফিরেছে বলে দাবি বিদ্যুৎমন্ত্রকের।

উল্লেখ্য, করোনার জন্য ২২ শতাংশ চাহিদা পড়ে গিয়েছিল। মার্চের শুরুতে গোটা রাজ্যে বিদ্যুতের চাহিদা ছিল ৮ হাজার মেগাওয়াট। হিসেব বলছে, সেটা মাঝে কমে গিয়েছিল। কিন্তু আনলক পর্ব শুরু হতেই, এখন আগের মতো বিদ্যুতের চাহিদা আবার ফিরে এসেছে। অর্থাৎ, আনলক পর্বে বিদ্যুতের চাহিদা সর্বত্র বেড়েছে।

আরও পড়ুন- রাতের শহরে দুই রূপান্তরকামী ও তাঁদের সঙ্গীদের শ্লীলতাহানির অভিযোগে ধৃত পুলিশ আধিকারিক

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...