Wednesday, June 24, 2026

টাটা ও মিস্ত্রি পরিবারের ৭০ বছরের সম্পর্কে ইতি!

Date:

Share post:

নানা বিষয়ে সংঘাত ও মনোমালিন্য তীব্র হওয়ায় টাটা গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করল মিস্ত্রি পরিবার৷ ভারতের শিল্পমহলে এই দুই বিখ্যাত ব্যবসায়ী পরিবারের মধ্যে সম্পর্ক প্রায় ৭০ বছরের। কিন্তু গত কয়েক বছরে তা প্রায় তলানিতে এসে ঠেকেছে। অথচ একসময়ে রতন টাটার উত্তরসূরী হিসাবে টাটা গোষ্ঠীর কর্ণধার হন সাইরাস মিস্ত্রি। কিন্তু যোগ্যতা ও ধারাবাহিক ভুল সিদ্ধান্তের কারণ দেখিয়ে টাটা গোষ্ঠীর শীর্ষ পদ থেকে তাঁকে অপসারণের পরই আইনি লড়াই শুরু হয় টাটা ও মিস্ত্রিদের মধ্যে। আর এবার শেয়ার বিক্রি নিয়ে মতবিরোধ তীব্র হওয়ায় টাটাদের সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা করল মিস্ত্রি পরিবার।

সংখ্যালঘু শেয়ার হোল্ডারদের মধ্যে মিস্ত্রি পরিবারেরই সবথেকে বেশি অংশীদারিত্ব ছিল টাটা গোষ্ঠীতে৷ সম্প্রতি টাটাদের শেয়ারের বিনিময়ে বাজার থেকে ঋণ তোলার চেষ্টা করেছিল মিস্ত্রি পরিবার৷ তাতে কড়া আপত্তি জানায় টাটা পরিবার৷ এর পরেই টাটাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছে মিস্ত্রি পরিবার৷ মঙ্গলবারই সুপ্রিম কোর্টে টাটা সন্স-এর তরফে জানিয়ে দেওয়া হয়, মিস্ত্রি পরিবারের হাতে থাকা ১৮ শতাংশ শেয়ার কিনে নিয়ে তারা আর্থিক সঙ্কটে পড়া শাপুরজি-পালনজি গ্রুপকে ঋণ পরিশোধে সাহায্য করতে তৈরি৷ যদিও মিস্ত্রি পরিবার চেয়েছিল, তাদের হাতে থাকা টাটাদের শেয়ার বাজারে ছেড়ে তার বিনিময়ে মূলধন জোগাড় করতে৷ কিন্তু টাটাদের মতে, এই পদক্ষেপ ঝুঁকিপূর্ণ হতে পারে৷ কারণ যাঁরা ওই শেয়ার হাতে নিয়ে টাটা গোষ্ঠীতে বিনিয়োগ করবে, তাঁরা সম্পূর্ণ আস্থাযোগ্য নাও হতে পারে টাটাদের কাছে৷ এই যুক্তি দেখিয়েই মিস্ত্রি পরিবারের হাতে থাকা শেয়ার বাজারে ছাড়ার বদলে কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছে টাটারা৷ এরপরই এক বিবৃতিতে শাপুরজি-পালনজি গোষ্ঠী জানিয়েছে, গুরুত্বপূর্ণ মূলধন জোগাড়ের পথ আটকে দিয়ে টাটা সন্স তাদের প্রতিহিংসামূলক মনোভাবকে আরও একবার স্পষ্ট করে দিয়েছে৷ শাপুরজি-পালনজির সঙ্গে টাটাদের ৭০ বছরের সম্পর্ক পারস্পরিক বিশ্বাস, আস্থা এবং বন্ধুত্বের উপরে নির্ভরশীল ছিল৷ কিন্তু এখন এই সম্পর্কে আঘাত লেগেছে। তাই অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে মিস্ত্রি পরিবার মনে করছে, এরপর এই সম্পর্ক বিচ্ছিন্ন করা দু’ পক্ষের জন্যই মঙ্গল। তবে মিস্ত্রি পরিবারের এই বিবৃতি সম্পর্কে এখনও কোনও পাল্টা প্রতিক্রিয়া দেয়নি টাটারা।

আরও পড়ুন-বাড়ি ও খুচরো ঋণ পরিশোধে সাময়িক ছাড় এসবিআইয়ের

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...