Wednesday, June 24, 2026

ফের নিম্নচাপ, আশ্বিনের সকালেও মুখভার আকাশের

Date:

Share post:

মঙ্গলবার থেকেই আকাশের মুখ ছিল ভার। বুধবার সকাল হতেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায়।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি গভীর নিম্নচাপের জেরেই বুধবার ভোর রাত থেকে পর্যায়ক্রমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে৷ ওড়িশা উপকূলের উপর থাকা এই নিম্নচাপের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আগামী কয়েক ঘণ্টায় কলকাতা ছাড়াও বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও নদিয়ায়।

ইতিমধ্যেই প্রবল জলোচ্ছাসের কারণে মৎস্যজীবীদের সমুদ্রে নামার ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা।
এদিকে বঙ্গোপসাগরের এই গভীর নিম্নচাপের কারণে ভারী বৃষ্টি হতে পারে দিল্লিতেও। মৌসম বিভাগের প্রধান ডক্টর কুলদীপ শ্রীবাস্তব জানিয়েছেন দিল্লি ও এনসিআর এবং উত্তরপ্রদেশ, হরিয়ানাতেও প্রচুর বৃষ্টিপাত হবে৷

আরও পড়ুন-করোনা যোদ্ধা দেবদত্তার রায়ের স্মরণে সমৃদ্ধ চন্দননগরের আর্কাইভ

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...