Friday, April 3, 2026

“কৃষি বিল সিলেক্ট কমিটিতে পাঠান”- কোবিন্দকে আর্জি গুলাম নবির

Date:

Share post:

কৃষি বিল সিলেক্ট কমিটিতে পাঠান- বুধবার, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে এই আর্জি জানালেন কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ। এদিন, বিকেল পাঁচটা নাগাদ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
কৃষি বিলের বিরোধিতা করে রাষ্ট্রপতিকে স্বাক্ষর না করার আর্জি জানাতে এ দিন বিরোধী সাংসদদের রাইসিনা হিলসে যাওয়ার কথা ছিল। কোভিড পরিস্থিতির কারণে 4 বা 5 জন বিরোধী সাংসদের রাষ্ট্রপতি ভবনে ঢোকার অনুমতি ছিল। কিন্তু শেষ পর্যন্ত একা গুলাম নবিই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান। সেখানে তিনি কৃষি বিল নিয়ে বিরোধীদের আপত্তির কথা রামনাথ কোবিন্দকে জানান। একই সঙ্গে এই বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর আর্জি জানান কংগ্রেস সাংসদ। বিরোধী সাংসদদের তরফ থেকে রাষ্ট্রপতির কাছে এটি স্মারকলিপিও দেন তিনি।

এর আগে কৃষিবিলের প্রতিবাদে এদিন সংসদ চত্বরে বাইরে লং মার্চ করেন বিরোধী সাংসদরা।
এদিকে, এই বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারে পঞ্জাব ও কেরালা সরকার।

আরও পড়ুন- গোয়া থেকে সমন পেয়েই তিন আইনজীবীর সঙ্গে ভিডিও আলোচনায় দীপিকা

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...