Friday, April 3, 2026

একমাত্র সুশান্ত মাদক নিতেন, জামিনের আবেদন জানিয়ে দাবি রিয়ার

Date:

Share post:

ফের জামিনের আবেদন করলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এর আগে দু’বার তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। এদিন ৪৭ পাতার জামিনের আবেদনে রিয়া দাবি করেছেন, সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো তদন্ত করলেও তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি। তাঁর আরও দাবি, একমাত্র সুশান্ত মাদক নিতেন। নিজের মাদকের নেশা বজায় রাখার জন্য সবাইকে ব্যবহার করতেন সুশান্ত।

আরও পড়ুন- ৩০০ কর্মীবিশিষ্ট সংস্থায় অনুমতি ছাড়াই ছাঁটাই, সংসদে পাশ শ্রম বিল

আজ, বুধবার বোম্বে হাই কোর্টে সেই আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু মুম্বইতে প্রবল বৃষ্টির ফলে এদিনের শুনানি বাতিল হয়ে যায়। বৃহস্পতিবার বম্বে হাইকোর্টে রিয়া ও তাঁর ভাই সৌভিকের জামিনের আবেদনের শুনানি হবে। মাদক যোগের অভিযোগে গত ৮ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছিল রিয়া চক্রবর্তীকে। মঙ্গলবার, ৬ অক্টোবর পর্যন্ত তাঁর বিচারবিভাগীয় হেফাজতের সীমা বাড়ানো হয়েছে। তারপরেই জামিনের আবেদন করেছেন তিনি।

জামিনে রিয়া জানান, “কেবল সুশান্ত সিং রাজপুত মাদক নিতেন। তিনি নিজের কর্মচারীদের মাদক আনার জন্য ব্যবহার করতেন।’’ একইসঙ্গে রিয়া এবং সৌভিককে ব্যবহার করা হতো বলেও অভিযোগ অভিনেত্রীর। তাঁর বক্তব্য ‘‘ সুশান্ত নিজে কোনও লেনদেন করতেন না। এটা খুবই দুর্ভাগ্যজনক যে সুশান্ত নিজের নেশা বজায় রাখার জন্য অন্যদের ব্যবহার করতেন। জানাজানি হলে অন্যরা যাতে অভিযুক্ত হয়, সেই ব্যবস্থা করে রেখেছে। যদি আজ সুশান্ত বেঁচে থাকতেন তাহলে তাঁকেও হয়ত মাদক নেওয়ার অপরাধে গ্রেফতার করা হতো।’’

জামিনের আবেদনে রিয়া উল্লেখ করেছেন, ‘‘তাঁদের সম্পর্কের শুরুতে সুশান্তের এই অভ্যেস ছিল না। কিন্তু কেদারনাথ ছবির শুটিং করতে গিয়ে সিগারেটের মধ্যে গাঁজা মিশিয়ে খাওয়ারে অভ্যেস হয়েছিল তাঁর। মৃত্যুর ৩ দিন আগেও রাঁধুনি নীরজকে গাঁজার জয়েন্ট বানিয়ে তাঁর বেডরুমে রেখে দেওয়ার কথা বলেছিলেন সুশান্ত। নীরজ সিবিআই ও মুম্বই পুলিশকে জানিয়েছেন, তিনি অনেক জয়েন্ট বানিয়ে সুশান্তের ঘরে একটি বাক্সের মধ্যে রেখে দিয়েছিলেন। সুশান্তের মৃত্যুর পর সেই বাক্স ফাঁকা পাওয়া যায়। সুশান্ত একাই নিজের ফ্ল্যাটে ছিলেন।’’ তাহলে কে খেলেন? প্রশ্ন রিয়ার।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...