Saturday, June 27, 2026

Big Breaking: করোনার জেরে মাধ্যমিকে সিলেবাস কাটছাঁটের ভাবনা, পিছিয়ে যেতে পারে উচ্চ মাধ্যমিক

Date:

Share post:

ভাইরাসের কোপ এবার আগামী বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকেও। ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষায় ৩০ থেকে ৪০ শতাংশ সিলেবাস কমানো নিয়ে আলোচনা শুরু করেছে সিলেবাস কমিটি। অন্যদিকে আগামী বছর মার্চ মাসের বদলে জুন মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে পারে।

মহামারি আবহে বন্ধ হয়েছে স্কুলের পঠন-পাঠন। মার্চ মাস থেকে বন্ধ স্কুল। এই অবস্থায় কীভাবে সিলেবাস শেষ করা হবে, তা নিয়ে আলোচনায় বসে সিলেবাস কমিটি। সূত্রের খবর, আগামী বছর ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা শুরু হলেও, সিলেবাস কমানো হবে ৩০ থেকে ৪০ শতাংশ। পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষা পিছিয়ে দিয়ে সিলোবাস শেষ করার ভাবনা চিন্তা শুরু হয়েছে। মার্চের বদলে জুন মাসে আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে পারে। এবিষয়ে সম্পূর্ণ রিপোর্ট অক্টোবর মাসে উচ্চ শিক্ষা দফতরকে জমা দেবে সিলেবাস কমিটি।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘সিলেবাস কমিটির রিপোর্ট পেলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার টেলিফোন, রেডিও-র মাধ্যমে লেখাপড়া চালু রাখার সুযোগ করে দিয়েছে। ছাত্রদের কোনও ক্ষতি হোক চাই না।’’ এই বিষয়ে সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার বলেন, ‘‘মাধ্যমিকের ক্ষেত্রে সিলেবাস কিছুটা কমানো যায় কি না দেখা হচ্ছে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পরীক্ষা পিছিয়ে দিয়ে সিলেবাস শেষ করা যায় কি না সেটাও দেখা হচ্ছে। এভাবে প্রতিটি বিষয়ের বেশ কিছুটা অংশ শেষ করা যাবে। এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।’’

আরও পড়ুন- কতটা উপকারী ফেস শিল্ড? জানালেন বিশেজ্ঞরা

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...