Tuesday, June 23, 2026

রাফাল চুক্তির শর্ত ভাঙছে ফরাসি সংস্থা দাসো, অভিযোগ সিএজি-র

Date:

Share post:

ফ্রান্সের যুদ্ধ বিমান রাফাল কেনার সময় নির্মাতা ফরাসি সংস্থা দাসো যে প্রতিশ্রুতি দিয়েছিল তা তারা এখন মানছে না বলে অভিযোগ করল ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজি। সিএজি-র অভিযোগ, ২০১৫ সালে ৩৬ টি রাফাল কেনার প্রস্তাব দেওয়ার সময় ভারত সরকারকে দাসো প্রতিশ্রুতি দিয়ে বলেছিল, তাদের উন্নত প্রযুক্তির ৩০ শতাংশ তারা প্রতিরক্ষা মন্ত্রকের আওতায় থাকা গবেষণা সংস্থা ডিআরডিও-র হাতে তুলে দেবে। কিন্তু রাফাল বিক্রির পর এখন তারা প্রতিশ্রুতিমত উন্নত প্রযুক্তি ডিআরডিওকে আর দিতে চাইছে না।

প্রসঙ্গত, রাফাল ফাইটার জেট নির্মাতা সংস্থা ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের সঙ্গে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি হয়েছিল ভারতের। তার মধ্যে প্রথম দফায় পাঁচটি রাফাল চলে এসেছে দেশে। কিন্তু রাফাল নির্মাতা দাসো চুক্তির শর্ত এখনও পুরোপুরি পালন করেনি বলে এবার অভিযোগ তুলল দেশের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল।

বুধবার সংসদের বাদল অধিবেশনে সিএজি-র তরফে জানানো হয়, দাসো অ্যাভিয়েশন ও এমবিডিএ চুক্তি করেছিল যে রাফাল যুদ্ধবিমানের পাশাপাশি উন্নত প্রযুক্তি দিয়েও সাহায্য করা হবে ভারতের প্রতিরক্ষা বিষয়ক গবেষণা সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে (ডিআরডিও)। কিন্তু সেই চুক্তির শর্ত তারা পালন করেনি। সিএজি-র অভিযোগ, দাসো বলেছিল যুদ্ধাস্ত্র তৈরির প্রযুক্তি, উন্নত যন্ত্রপাতি ও অন্যান্য প্রযুক্তিগত সুবিধা দিয়ে নানা সময় ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থাকে সাহায্য করবে। কিন্তু রাফাল চুক্তির পরে এখন ফরাসি সংস্থা দাসোর সেই দায়বদ্ধতা আর দেখা যাচ্ছে না, যা চুক্তি ভঙ্গের সামিল। সিএজি এই বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রককে আরও সক্রিয় হয়ে হস্তক্ষেপের পরামর্শ দিয়েছে। ঘটনাচক্রে এই রাফাল চুক্তি নিয়ে শুরু থেকে মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

 

Related articles

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...