Saturday, March 14, 2026

ভোররাতে বিস্ফোরণ, সুরাতের ONGC প্ল্যান্টে ভয়াবহ আগুন

Date:

Share post:

ভয়াবহ আগুন গুজরাতের সুরাতের ONGC বা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন প্ল্যান্টে। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর ৩টে নাগাদ আগুন লেগেছে। প্ল্যান্টের ভিতর বিস্ফোরণের জেরেই এই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। প্ল্যান্টের ১০ কিলোমিটার দূরেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে দাবি স্থানীয়দের। অগ্নিকাণ্ডে এখনও অবধি কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার কাজে নেমে পড়েছে দমকল বাহিনী। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন রয়েছে ওই প্ল্যান্টে। এই ভয়াবহ আগুনের জেরে সংলগ্ন এলাকাগুলি ভরে গিয়েছে কালো ধোঁয়ায়৷

আরও পড়ুন-সুশান্ত বেঁচে থাকলে ঠাঁই হতো জেলেই, জামিনের আবেদনে দাবি রিয়ার

সুরাতের কালেক্টর বলেছেন, ‘‘ভোর ৩টে নাগাদ পর পর ৩ বিস্ফোরণ ঘটে প্ল্যান্টের মধ্যেই। এরপরই ছড়িয়ে পড়ে আগুন। এখনও অবধি কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।’’

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...