Friday, April 3, 2026

ফিট থাকতে দিনে অন্তত আধঘণ্টা সময় দিন, ফিট ইন্ডিয়ার বর্ষপূর্তিতে বার্তা মোদির

Date:

Share post:

সুন্দর, সতেজ এবং স্বাস্থ্যবান থাকতে দিনে অন্তত আধঘণ্টা সময় দিন। ফিট ইন্ডিয়া মুভমেন্টের প্রথম বর্ষপূর্তিতে দেশবাসীকে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘ফিট ইন্ডিয়া ডায়লগ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রধানমন্ত্রী ‘ফিট ইন্ডিয়া এজ অ্যাপ্রোপ্রিয়েট ফিটনেস প্রোটোকলস’-এর উদ্বোধন করেন। ওই অনুষ্ঠানে দেশের ক্রীড়াবিদ ও ফিটনেস বিশেষজ্ঞদের সঙ্গে আলাপচারিতা করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, বলিউড অভিনেতা মিলিন্দ সোমন, মহিলা গোলকিপার আফসান, যোগগুরু শিবানন্দ সরস্বতী সহ ৭ জন। বিরাট কোহলি সহ বাকিদের থেকে মোদি জানতি চান কীভাবে তাঁরা নিজেদের ফিট রাখেন। বিরাট কোহলি এবং মিলিন্দ সোমন তাঁদের বক্তব্যে তুলে ধরেন, ফিট ইন্ডিয়া কর্মসূচির হাত ধরে ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্য বিশ্বের দরবারে স্থাপিত হয়েছে। আলাপচারিতায় বিরাট কোহলি বলেন, ‘‘ যে নিয়মের মধ্যে চলতাম, তা খেলার জন্য সঠিক ছিল না। তাই বদল আনা প্রয়োজন ছিল। নিজেকে ঠিক করতে হবে ফিট থাকতে গেলে কী কী বদল জরুরি।’’ তাঁর কথায়, ‘‘আগে খেলার জন্য ফিট থাকা জরুরি ছিল। এখন ফিট থাকাটাই মূল্য লক্ষ্য।’’

এদিন মোদি বলেন, স্বাস্থ্য ঠিক থাকলে তবেই বাকি সব ঠিক থাকবে। মহামারি পরিস্থিতিতে শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য চেষ্টা করছে সবাই। এটাই সত্যিই প্রশংসনীয়। এদিনের বক্তব্যে স্বামী বিবেকানন্দের বাণী উদ্ধৃত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘স্বামী বিবেকানন্দ বলেছিলেন শক্তি মানে জীবন ও আর দুর্বলতার অর্থ মৃত্যু। তাই শারীরিক সক্ষমতা বাড়ানোর দিকে নজর দিতে হবে। ফিটনেসের ডোজ, আধঘণ্টা রোজ এই মন্ত্রটা মেনে চলা উচিৎ সবার। প্রতিদিনের জীবনে ৩০ মিনিট শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য সময় দিতে হবে। তবেই আমাদের শক্তি বৃদ্ধি হবে।’’

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...