Tuesday, June 23, 2026

উড়োফোনে বোমাতঙ্ক আইফেল টাওয়ারে

Date:

Share post:

উড়োফোনে বোমাতঙ্ক আইফেল টাওয়ারে। সাাতসকালে ফোন । আইফেল টাওয়ারে রাখা আছে বোমা। উড়োফোনে এই খবর আসতেই তৎপর হয় প্যারিস পুলিশ। তড়িঘড়ি ঘিরে ফেলা হয় আইফেল টাওয়ার চত্বর। তৎপরতার সঙ্গে খালি করা হয় আইফেল টাওয়ার। দীর্ঘক্ষণ ধরে বিস্ফোরকের খোঁজে তল্লাশি চালানো হয় আইফেল টাওয়ার চত্বর জুড়ে। তবে কোনও রকম বিস্ফোরক খুঁজে পাওয়া যায়নি।

প্যারিসের এক পুলিশ কর্তা জানিয়েছেন, ফোন করে জানানো হয় আইফেল টাওয়ারে বোমা রাখা আছে।তৎক্ষণাৎ পর্যটক, রেস্তোঁরা কর্মী এবং সাধারণ কর্মী সহ প্রায় ১০০ এর বেশি লোককে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশ কর্তা জানিয়েছেন, এই প্রক্রিয়ায় যথেষ্ট সহযোগিতা করেছেন সাধারণ মানুষ। তল্লাশি চালানো হলেও কোনও বিস্ফোরক উদ্ধার করা যায়নি। তল্লাশিতে কিছু উদ্ধার না হওয়ার পরে দুপুরের দিকে ফের খুলে দেওয়া হয় আইফেল টাওয়ার। প্যারিসের পুলিশ বিভাগ জানিয়েছে, কে বা কারা কী উদ্দেশে এই ফোন করেছিল তার তল্লাশি শুরু করা হয়েছে।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...