Friday, May 15, 2026

বলিউডে মাদকযোগ, গ্রেফতারির চাপে এনসিবিকে সাড়া রকুলপ্রীতের

Date:

Share post:

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর চাপে পড়ে উত্তর দিলেন রকুলপ্রীত সিং। এনসিবি প্রথমবার সমন পাঠানোর পরও উপস্থিত হননি অভিনেত্রী। অভিনেত্রীর দাবি করেন, তিনি সমন পাননি। এনসিবি জানিয়েছিল রকুলপ্রীতকে ইমেল, হোয়াটসঅ্যাপ সহ ডিজিটাল মাধ্যমে সমন পাঠানো হয়েছে। ফের দ্বিতীয়বার সমন পাঠায় এনসিবি। এনসিবি জানিয়ে দেয় দ্বিতীয়বার সমনের পর উপস্থিত না হলে রকুলপ্রীতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। এরপরই এনসিবি-র চাপে পড়ে সাড়া দিয়েছেন রকুলপ্রীত। শুক্রবার এনসিবি জিজ্ঞাসাবাদ করবে তাঁকে।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদকযোগের তদন্তে একাধিক বলিউড নায়িকাকে তলব করেছে এনসিবি। বুধবারই এনসিবি সমন পাঠিয়েছে অভিনেত্রী দীপিকা পাডুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রকুলপ্রীত সিং-কে। বৃহস্পতিবার সকালেই এনসিবি দফতরে হাজিরা দিয়েছেন ফ্যাশন ডিজাইনার সিমন খামবাট্টা। অন্যদিকে ইতিমধ্যে আইনি প্রস্তুতি নিতে শুরু করেছেন দীপিকা পাডুকোন। বৃহস্পতিবার গোয়া থেকে মুম্বই পৌঁছচ্ছেন তিনি। বুধবার রাতে গোয়াতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১২ জন আইনজীবীর সঙ্গে পরামর্শ করেন তিনি। সূত্রের খবর, এই ভিডিও কনফারেন্স বৈঠকে উপস্থিত ছিলেন রণবীর সিং। আগামীকাল, শুক্রবার এনসিবি দফতরে হাজিরা দেবেন দীপিকা। শনিবার এনসিবি জিজ্ঞাসাবাদ করবে সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরকে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...