Thursday, April 2, 2026

ট্রাকে করে শ্বশুরবাড়িতে যাবে বিয়ের উপহার, তবেই না বিয়ের আনন্দ, জানালেন দেবলীনা কুমার

Date:

Share post:

বিয়ে নিয়ে সব মেয়েরই নানান স্বপ্ন থাকে। সাজগোজ, গা ভর্তি গয়না, খাওয়া দাওয়া, প্রচুর গিফ্টস, হই হুল্লোড় অনেক কিছু। কিন্তু করোনা আবহে সেসব একপ্রকার বিসর্জন দিতে হয়েছে।

যদিও এরই মধ্যে বিয়ে সেরেছেন অনেকেই। কিন্তু সেই পথে হাঁটতে নারাজ অভিনেত্রী দেবলীনা কুমার। তাঁর কথায়, ” আমার বিয়েতে অনেক লোক আসবে। গা ভর্তি গয়না পরব। প্রচুর উপহার চাই আমার। এ ভাবে একা একা বিয়ে নয়।’’ তবে এটুকুতেই থেমে থাকেননি তিনি। তাঁর আরও সংযোজন, সেই সব উপহার ট্রাকে করে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যাবে। একটা একটা করে মোড়ক খুলবেন নিজের হাতে। দেখবেন, কে, কী দিয়েছেন! তবে না বিয়ের আনন্দ?

সম্প্রতি একটি জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নং ১’ -এর ১০ বছর পূর্তি উপলক্ষ্যে অতিথি হয়ে এসেছিলেন দেবলীনা। সেখানেই সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর আক্ষেপ, করোনা না হলে, এই বছরের শেষেই বিয়ে হয়ে যেত তাঁর।

মজা করে দেবলীনা জানান, লকডাউনে অনেক কাজ শিখেছেন তিনি। আগে নুন আর চিনি ছাড়া যেখানে কিছুই চিনতেন না, সেখানে এখন নিয়মিত রান্না করছেন।
দেবলীনা জানালেন, বাড়িতে বোর ফিল হলেই নিজেই ড্রাইভ করে পৌঁছে যেতেন গিরিশ মুখার্জি রোডে মহানায়ক উত্তম কুমারের বাড়িতে। এরপরই আসল মারাত্মক বোমা। তিনি বলে বসলেন, ” আমার তো কোনও ভাই-বোন নেই। এক সঙ্গে থাকতে থাকতে গৌরব নাকি ‘ভাই’ হয়ে গিয়েছেন! বেশ খেলাধুলো করে সময় কাটানো যায়।” নায়িকার এই মন্তব্যে হাঁসিতে ফেটে পড়ে রিয়েলিটি শোয়ের সেট।

পরিস্থিতি ঠিক হলেই চার হাত এক হতে সময় লাগবে না। আর পাত্র তো রেডিই আছে। অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন ডেটিং করছেন দেবলীনা। যদিও গৌরব কিন্তু বিয়ে নিয়ে এখনও রা কাড়েননি!

আরও পড়ুন: আসছে ‘বিগ বস’ সিজন ১৪, ঘরের ভিতরেই রেস্তোরাঁ, শপিং মল, উত্তেজনার পারদ তুঙ্গে

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...