Thursday, June 25, 2026

দেশ জুড়ে ৩১ কৃষক সংগঠনের ভারত বনধ

Date:

Share post:

কৃষক-বিরোধী কৃষি বিলের প্রতিবাদে দেশ জুড়ে ৩১টি কৃষক সংগঠন আজ, শুক্রবার ভারত বনধের ডাক দিয়েছে। তবে বনধের নেতৃত্বে মূলত পাঞ্জাব ও হরিয়ানা। পাঞ্জাব মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং সাফ জানান, সরকার কৃষকদের পাশে। ১৪৪ ধারা ভাঙার জন্য কোনও কৃষকের বিরুদ্ধে এফআইআর করা যাবে না। কিন্তু কৃষকরা যেন কোনও সরকারি সম্পত্তি নষ্ট না করেন। ইতিমধ্যে পাঞ্জাবে তিনদিনব্যাপী রেল রোকো শুরু করেছে। অক্টোবর থেকে অনির্দিষ্টকালীন রেল রোকো শুরু হবে।

অন্যদিকে হরিয়ানার ভারতীয় কিষাণ ইউনিয়ানের সভাপতি গুরনাম সিং জানান, বেশ কয়েকটি কৃষক সংগঠন পাশে এসে দাঁড়িয়েছে। দিল্লি পুলিশ হরিয়ানার বর্ডার সিল করে দিয়েছে। সকাল ১০টা থেকে শুরু হয়েছে কৃষকদের নেতৃত্বে “চাক্কা জ্যাম” কর্মসূচি।

কংগ্রেস কৃষকদের ভারত বনধের সমর্থন করেছে। রাহুল গান্ধী ট্যুইটে বলছেন কৃষকদের অস্তিত্ব বিপন্ন। তারা সরকারকে এবাদ বিপন্ন করবে। বনধের ডাক দিলেও মূলত এই তিন রাজ্যে ধরণা বিক্ষোভেই সীমাবদ্ধ রয়েছে। কংগ্রেস নেতা রনদীপ সুরজওয়ালা বলেন, কৃষকরা দেশের মানুষের পেট ভরান। আর মোদী সরকার তাদেরই আক্রমণ করছে।

উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশের জেলায় জেলায় বিল বিরোধিতায় নেমেছে। রাজ্যপালকে স্মারকলিপি দিয়েছে।

আরও পড়ুন-কৃষকদের উন্নয়নে বিল: মোদি

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...