Friday, June 26, 2026

করোনা আবহে তিন দফায় বিহার বিধানসভার ভোট, গণনা ১০ নভেম্বর

Date:

Share post:

তিন দফায় অনুষ্ঠিত হবে বিহারের বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ৭১ আসনে, দ্বিতীয় দফায় ৯৪ আসনে ও তৃতীয় দফায় ৭৮ আসনে ভোট গ্রহণ হবে। প্রথম দফায় ভোট ২৮ অক্টোবর, দ্বিতীয় দফায় ভোট ৩ নভেম্বর, তৃতীয় দফায় ভোট ৭ নভেম্বর। ভোট গণনা হবে ১০ নভেম্বর।

করোনা মহামারির পরিস্থিতিতে শুক্রবার বিহার বিধানসভার এই ভোটের দিন ঘোষণা করে ভারতের জাতীয় নির্বাচন কমিশন। এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। তিনি নিজেই জানিয়েছেন, এই অভূতপূর্ব পরিস্থিতিতে সমস্ত স্বাস্থ্য বিধি বজায় রেখে নির্বাচন সুসম্পন্ন করাটা কমিশনের কাছে এযাবৎকালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভায় নতুন সরকার গঠনের প্রক্রিয়া শেষ করতে হবে ২৯ নভেম্বরের মধ্যে। অক্টোবরের শেষ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে শেষ হবে ভোট গ্রহণ। চতুর্থবারের জন্য এই ভোটে বিজেপি জোটকে নেতৃত্ব দেবেন বর্তমান মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার। অন্যদিকে এনডিএ-র বিপক্ষে জোট করছে জেলবন্দি লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল ও কংগ্রেস। বিশ্বজুড়ে করোনা মহামারির মাঝে এই প্রথম বড় মাপের নির্বাচনী প্রক্রিয়া অনুষ্ঠিত হতে চলেছে বিহারে। সংক্রমণের আশঙ্কা দূরে রেখে স্বাস্থ্য বিধি মেনে নির্বাচন করাটাই কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন-আলোচনা চললেও সীমান্ত ইস্যুতে চিনের চাপের কাছে নতিস্বীকার নয়

Related articles

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...