Saturday, April 4, 2026

বন্ধ নর্থব্রুক জুটমিল, মান্নানের নেতৃত্বে বিক্ষোভ ও পথ অবরোধ চাপদানিতে

Date:

Share post:

দীর্ঘদিন ধরে বন্ধ নর্থব্রুক জুটমিল। রাজ্য সরকার কোনও পদক্ষেপ নিচ্ছে না। আর সেই কারণেই রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নানের নেতৃত্বে রাস্তা অবরোধ করে সিপিএম ও কংগ্রেস। এর পরেই মান্নান হুঁশিয়ারি দিয়ে জানান, রাজ্য সরকার কোনও পদক্ষেপ না নিলে এরপরে আরও বড় আন্দোলন শুরু হবে। অবরোধের পাশাপাশি সিপিএম ও কংগ্রেস বিক্ষোভও দেখাল চাপদানিতে।

রাজ্যের বিরোধী দলনেতার নেতৃত্বে রাস্তা অবরোধ করে চাপদানিতে বিক্ষোভ দেখালো সিপিএম ও কংগ্রেস। শনিবার রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নানের নেতৃত্বে চাপদানি পলতা ঘাট বাসস্ট্যান্ডে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন সিপিএম ও কংগ্রেসের নেতা কর্মীরা। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে নর্থব্রুক জুটমিল সেই জুটমিল খোলার দাবিতে এদিন একসঙ্গে বিক্ষোভ দেখায় সিপিএম ও কংগ্রেস।

এদিন কংগ্রেস নেতা আব্দুল মান্নান বলেন, “বন্ধ কারখানা খোলার বিষয়ে সরকার কোনও পদক্ষেপ করছে না।” আগামী দিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান।

আরও পড়ুন-বেহাল রাস্তা, অবিলম্বে সারাক প্রশাসন

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...