Sunday, June 14, 2026

বেআইনি মাদক বিক্রি, পুলিশের হাতে ৪ যুবক

Date:

Share post:

হিন্দমোটর সুকান্ত পল্লী এলাকায় বাড়ির ভিতর থেকে বেআইনিভাবে নিষিদ্ধ মাদক বিক্রির অভিযোগ। শুক্রবার গভীর রাতে ৪ যুবককে গ্রেফতার করে উত্তরপাড়া থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে বেআইনিভাবে এই ব্যাবসা করছে। পরিবারের সব সদস্যরা মিলে এই ব্যবসা করছে। পুলিশকে খবর দিলে পুলিশ এসে ধরে নিয়ে যায় এক, দু’মাস বন্ধ থাকার পর আবার শুরু করে দেয়। পাড়ার ছোটো ছোটো শিশুরা ওই বাড়ির সামনে দিয়ে যেতে পারে না। দিন রাত অন্য এলাকার ছেলেদের ভিড় লেগেই রয়েছে। গতকাল গভীর রাতে ওই বাড়ির সামনে ভিড় দেখে পাড়ার লোকেরা ওই ছেলেদের আটক করে পুলিশে খবর দেয়।

পাড়ার এক বাসিন্দা নিতাই দাশগুপ্ত বলেন, বেশ কয়েক বছর আগে এই ব্যাবসার জন্য পুলিশ এদের ধরে নিয়ে যায়। ফের ছাড়া পাওয়ার পরেই এই ব্যাবসা শুরু করেছে।আমাদের পাড়ার ছোটো শিশুরা কী শিখবে। অবিলম্বে পুলিশ প্রশাসন কঠোর ব্যাবস্থা নিক।

পুলিশ সূত্রে খবর, ৪ জন যুবককে বেআইনিভাবে মাদক বিক্রির অভিযোগে থানায় নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন-বন্ধ নর্থব্রুক জুটমিল, মান্নানের নেতৃত্বে বিক্ষোভ ও পথ অবরোধ চাপদানিতে

Related articles

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...

খান স্যারের কোচিংয়ে ভাঙচুরে অভিযুক্ত রৌশনের ভাইয়ের দেহ উদ্ধার নেপালে

ভাঙচুরের অভিযোগ ওঠে। এবার নেপালে সেই রৌশনের ভাই প্রিন্সের দেহ উদ্ধার হয়। ফয়জল খান ওরফে খান স্যারের কোচিং...

লক্ষ্য ভালো নজরদারি: কলকাতা পুলিশে এলাকাভিত্তিক রদবদল

আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুষ্ঠু পরিচালনার জন্য রাজ্য...