Monday, April 6, 2026

করণ জোহরের হাউস পার্টির ভিডিও প্রকাশ্যে, নিউজ চ্যানেলগুলিকে একহাত নিলেন জাভেদ আখতার

Date:

Share post:

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে সম্পর্কিত মাদক কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে রিহা চক্রবর্তী ও তার ভাই সৌভিককে।

রিয়াকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসছে একের পর এক বলিউড তারকার নাম। এনসিবির রাডারে দীপিকা পাডুকোন, তাঁর প্রাক্তন ম্যানেজার করিশ্মা প্রকাশ, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রাকুল প্রীত সহ আরও অনেকে।
দীপিকাকে এনসিবি তলব করার পর থেকেই করণ জোহরের বাড়িতে পার্টির প্রসঙ্গ তুলেছে নিউজ চ্যানেলগুলি। করণ জোহরের পার্টির একটি ভিডিওতে দেখা গেছে দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, ভিকি কৌশল, শাহিদ কাপুর, বরুণ ধাওয়ান, মালাইকা অরোরা, অর্জুন কাপুর, অয়ন মুখার্জীকে। এছাড়াও ছিলেন ফিল্ম নির্মাতা তথা জাভেদ আখতারের মেয়ে জোয়া আখতার।
বিষয়টি মোটেও ভাল চোখে দেখছেন না জাভেদ আখতার। টুইটারে তিনি এক হাত নিয়েছেন টেলিভিশন চ্যানেলগুলোকে। লেখেন, করণ জোহর যদি তার পার্টিতে কিছু কৃষককে আমন্ত্রণ জানাতেন, তাহলে আমাদের টিভি চ্যানেলগুলোর জীবন আরও সহজ হতো। করণের পার্টি ও কৃষকদের মাঝে যে কোনো একটি বেছে নিতে হতো না তাদের! মনে হচ্ছে করণের পার্টি আমাদের চ্যানেলগুলোর সবচেয়ে প্রিয় পার্টির তালিকার দ্বিতীয় স্থানে আছে।’

আরও পড়ুন- দ্বিশত জন্মবার্ষিকীতেই শুরু তাঁর নামাঙ্কিত অ্যাকাডেমির কাজ, হবে লাইব্রেরি ও মিউজিয়ামও

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...