Wednesday, June 3, 2026

শ্বাসরোধ করে খুন করা হয়েছে সুশান্তকে, বিস্ফোরক অভিনেতার পরিবারের আইনজীবী

Date:

Share post:

খুন না আত্মহত্যা? কীভাবে মৃত্যু হলো সুশান্ত সিং রাজপুতের। সেই প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নামে সিবিআই। এরইমধ্যে সুশান্তের মৃত্যুর সঙ্গে জড়িয়ে যায় মাদকযোগের বিষয়টি। সিবিআই এর পাশাপাশি তদন্ত শুরু করেছে নারকোটিক কন্ট্রোল ব্যুরো এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু সুশান্তের মৃত্যুর কিনারা কতদূর হলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই টালমাটাল পরিস্থিতিতে অভিনেতার মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তাঁর পরিবারের আইনজীবী বিকাশ সিং।

কতদূর এগোল সুশান্তের মৃত্যু তদন্ত তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ক্ষোভ তৈরি হচ্ছে সুশান্তের পরিবারেও। প্রয়াত অভিনেতার পারিবারিক আইনজীবী বিকাশ সিং বিস্ফোরক মন্তব্য করেছেন। সুশান্তের মৃত্যু প্রসঙ্গে নিজের বক্তব্য টুইটারে পোস্ট করেছেন। টুইটারে তিনি লেখেন, “আত্মহত্যা নয়, সুশান্তকে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল। তদন্তের সঙ্গে যুক্ত এইমস থেকে আসা ফরেন্সিক বিশেষজ্ঞের দলের এক চিকিত্‍সকই একথা জানিয়েছে। বেশ কিছুদিন আগে সুশান্তের দেহের ছবি দেখে তিনি বলেন তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল। তাঁরা এই নিয়ে ২০০ শতাংশ নিশ্চিত।”

এই মৃত্যু নিয়ে সিবিআই এর সিদ্ধান্ত নিতে দেরি করায় হতাশা প্রকাশ করেন বিকাশ সিং। বিকাশ সিংয়ের টুইট শেয়ার করে সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি লেখেন, ”আমরা অনেক ধৈর্য ধরে রয়েছি। সত্যি প্রকাশ্যে আসতে আর ঠিক কত সময় লাগবে?”

গত ১৪ জুন মুম্বইয়ে বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর মৃতদেহ উদ্ধার করা হয়। অভিনেতার মৃত্যুর পর অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুশান্তের বাবা। এই মৃত্যুর পর একের পর এক তথ্য সামনে এসেছে। যতদিন গিয়েছে তত মৃত্যুর সঙ্গে জড়িয়েছে মাদকযোগের বিষয়টি। অভিনেতার বান্ধবী তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে মাদকযোগের অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার করেছে এনসিবি। মাদকযোগের তদন্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর সহ অন্যান্যদের।

আরও পড়ুন-বলিউডে মাদকযোগ: দীপিকা-সারা-শ্রদ্ধাকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি এনসিবির

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...