Tuesday, June 23, 2026

বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, মূর্তি ভাঙার ঘটনারও জানান দিলেন মমতা

Date:

Share post:

পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি এক তাৎপর্যপূর্ণ টুইট বার্তায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে অতীতের কিছু অভিশপ্ত স্মৃতি উস্কে দিলেন।

প্রসঙ্গত, গত বছর অমিত শাহের একটি মিছিলকে কেন্দ্র করে বিদ্যাসাগর কলেজের অভ্যন্তরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়ার ঘটনার কথা মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আজ, শনিবার বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে টুইটে হামলাকারীদের “কয়েকজন বহিরাগত” হিসেবে উল্লেখ করেন।

টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় যা লিখেছেন, তার বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, “বাংলা ভাষার পথিকৃৎ বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ জন্মদিবসে শ্রদ্ধার্ঘ। আজীবন বিধবা বিবাহ প্রচলন ও বাল্য বিবাহ রোধের বিরুদ্ধে লড়েছেন দয়ার সাগর। বিদ্যাসাগর বাংলার গর্ব। বর্তমান সময়েও তিনি আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। ২০১৯ সালে কয়েকজন বহিরাগত বিদ্যাসাগরের মূর্তি ভাঙে। এতে হামলাকারীদের বাংলার ঐতিহ্য ও গরিমা নষ্ট করার চেষ্টাই প্রকাশ পেয়েছে। বিদ্যাসাগরের ভাবনাচিন্তা ও মতাদর্শ আজীবন আমাদের মূল্যবোধের সঙ্গে জড়িত থাকবে।”

উল্লেখ্য, ২০১৯ সালেরমে মাসে লোকসভা নির্বাচনের সময় বিজেপি’র তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহের কলকাতার বুকে এক রোড-শো চলাকালীন শহরে ধুন্ধুমার কাণ্ড ঘটে। মিছিল পথ দিয়ে যাওয়ার সময় বিদ্যাসাগর কলেজে ঢুকে কয়েকজন দুষ্কৃতী বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙে দেয়। যা নয় রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন তৈরি হয়েছিল।

আরও পড়ুন- মোবাইলের সিম 4G তে পরিবর্তনের নামে প্রতারণা, ব্যাঙ্ক থেকে উধাও ১০ লক্ষ টাকা!

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...