Saturday, April 4, 2026

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় আজ সন্ত্রাসবাদ বিরোধী বার্তা দেবেন মোদি

Date:

Share post:

সন্ত্রাসবাদ মোকাবিলায় গোটা বিশ্বকে একযোগে এগিয়ে আসার বার্তা দিতে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ফের আজ ভারচুয়ালি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সময় সন্ধে ৬টা ৩০ মিনিটে বক্তব্য রাখবেন তিনি।

শনিবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ৭৫তম অধিবেশনে প্রথম বক্তা হিসেবে বক্তব্য রাখবেন তিনি। করোনা’র কারণে এবছর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশন ভারচুয়ালি আয়োজিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগে থেকে রেকর্ড করা একটি বক্তব্য নিউ ইয়র্কের সভায় এদিন প্রচার করা হবে।
সূত্রের খবর, সীমান্ত ওপার থেকে আসা সন্ত্রাসবাদ নিয়েই মূলত বক্তব্য রাখবেন মোদি। নিউ ইয়র্কের সময়ে সকাল ৯টা নাগাদ মোদির বক্তব্য সম্প্রচারিত হবে।

রাষ্ট্রপুঞ্জের অন্যতম বড় সেনা সরবরাহকারী দেশ হিসেবে ভারত রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা মিশনের নীতিগুলি চূড়ান্ত করার বিষয়েও সওয়াল করবে। এছাড়া জলবায়ুর পরিবর্তন যে ভাবে গোটা পৃথিবীর বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেই বিষয়েও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। করোনা আবহে গোটা বিশ্বে ভারতীয় ফার্মেসির ভূমিকার কথাও তিনি উল্লেখ করবেন বলে জানা গিয়েছে। মোদি বলবেন, ১৫০টিরও বেশি দেশে ওষুধ সরবরাহ করে চলেছে ভারত৷ বিশ্বস্তরে শান্তি ও সুরক্ষা বজায় রাখাই যে ভারতের একমাত্র লক্ষ্য এটাই আজ প্রধানমন্ত্রীর বক্তৃতার মূল বিষয়।

আরও পড়ুন-ওয়াকআউট, কড়া জবাব: রাষ্ট্রসংঘে ইমরানের মিথ্যাচার ফাঁস করল ভারত

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...