Friday, April 3, 2026

করোনা পজিটিভ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল

Date:

Share post:

এবার করোনা আক্রান্ত হলেন বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল। সম্প্রতি, তাঁর শরীরে করোনার কিছু উপসর্গ দেখা যায়। এরপরে পরীক্ষা করান তিনি। সেই রিপোর্ট পজিটিভ এসেছে।

আজ, রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় নিজেই তাঁর করোনা পজিটিভ হওয়ার খবরটি দেন অগ্নিমিত্রা পল। সেই সঙ্গে তিনি অনুরোধ করেন, গত পাঁচ দিনে তাঁর সংস্পর্শে যাঁরা যাঁরা এসেছিলেন, তাঁরা যেন নিজেদের সুরক্ষার খাতিরে করোনা পরীক্ষা করিয়ে নেন।

উল্লেখ্য, করোনা পর্বের শুরু থেকেই পথে নেমে কাজ করেছেন অগ্নিমিত্রা পল। কখনো স্বাস্থ্যের সঙ্গে যুক্ত কর্মীদের আবার কখনও করোনা যোদ্ধা হিসেবে পরিচিত পুলিশকর্মীদের উৎসাহ জুগিয়েছেন তিনি। আবার দলীয় সূত্রে বিভিন্ন কর্মসূচিতে রাজ্যের সমস্ত প্রান্তে ছুটে গিয়েছেন অগ্নিমিত্রা পল। একাধিক মিটিং-মিছিল-সভায় নেতৃত্ব দিয়েছেন অগ্নিমিত্রা। অবশেষে তাঁর শরীরেও করোনার থাবা। চিকিৎসকদের পরামর্শ মতো আপাতত তিনি বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন।

আরও পড়ুন-বিদ্রোহী” রাহুল সিনহা আদৌ কতটা এগোবেন?

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...