Wednesday, June 17, 2026

প্রশাসনিক সফরে সোমবার উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

দীর্ঘ ৬ মাস পর সোমবার প্রশাসনিক সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আবহাওয়া ভালো ছিলো না, তাই গত ২১ সেপ্টেম্বরের উত্তরবঙ্গ সফর বাতিল করেছিলেন মুখ্যমন্ত্রী৷ তখনই নবান্ন জানিয়েছিলো, আগামী ২৮ সেপ্টেম্বর শিলিগুড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী। সেই নির্ঘন্ট অনুসারেই সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গী মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব-সহ গুরুত্বপূর্ণ ৬ দফতরের সচিব। জানা গিয়েছে, ২৯ ও ৩০ সেপ্টেম্বর পাঁচ জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি।শিলিগুড়ির ‘উত্তরকন্যা’য় বসেই বৈঠকগুলি করার কথা৷ ১ অক্টোবর মুখ্যমন্ত্রীর কলকাতা ফেরার কথা রয়েছে।
গত মার্চ মাসে শেষবার উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেবার মালদায় প্রশাসনিক বৈঠক করেছিলেন তিনি।

করোনা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী একাধিক বার প্রশাসনিক বৈঠক ভার্চুয়ালিই করেছিলেন৷ লোকসভা নির্বাচনে উত্তরে অনেকটাই পিছিয়ে পড়েছিলো তৃণমূল৷ আসন্ন বিধানসভা ভোটে তাই উত্তরবঙ্গ নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ তৃণমূল নেত্রী।

আরও পড়ুন- নতুন ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশনের নিয়মে পরিবর্তন আনছে কেন্দ্র

Related articles

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...