Saturday, April 4, 2026

ফালাকাটার উপনির্বাচন সম্ভবত হচ্ছে না, মঙ্গলবার কমিশনের জরুরি বৈঠক

Date:

Share post:

বাংলার ফালাকাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সম্ভবত হচ্ছে না৷ কিছুদিনের মধ্যেই রাজ্যে বিধানসভার নির্বাচন৷ মাত্র কয়েক মাসের জন্য এই উপনির্বাচন করা অর্থহীন৷ রাজ্যের তরফে এ কথা জানানো হয়েছে কমিশনে৷

বিহার বিধানসভার ভোটের সঙ্গেই ৬৪টি বিধানসভা এবং একটি লোকসভার উপনির্বাচনের কথা জানিয়েছিলো নির্বাচন কমিশন৷ বিহারের ভোটের দিন ঘোষণা হয়েছে৷ কিন্তু এতগুলি উপনির্বাচন নয়ে কমিশন এখনও নীরব৷ সূত্রের খবর, আগামিকাল, মঙ্গলবার কমিশনের বৈঠকে উপনির্বাচনের ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে৷

এদিকে,আগামী বছর বিধানসভা নির্বাচন হবে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অসম এবং কেরলে৷ তাই কমিশনের কাছে
কয়েক মাসের জন্য উপনির্বাচন না করার অনুরোধ জানিয়েছে চার রাজ্যই৷ বর্তমান করোনা আবহের কথাই কারন হিসাবে বলা হয়েছে৷ আগামী ৩০ মে পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হবে৷ ২৪ মে শেষ হবে তামিলনাড়ু বিধানসভার মেয়াদ। ৩১ মে অসমের এবং ১ জুন কেরল, ৮ জুন পুদুচেরি বিধানসভার মেয়াদ শেষ হওয়ার কথা।
তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অসম এবং কেরলের তরফে কমিশনকে বর্তমান করোনা পরিস্থিতিতে ভোটের পরিকাঠামো গঠনে অসুবিধার কথাই বলা হয়েছে৷ একই কথা জানিয়েছে এই চার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকও৷ আগামিকাল, মঙ্গলবার কমিশনের বৈঠকই বিষয়টি চূড়ান্ত হতে পারে৷

আরও পড়ুন : সরকারি অফিস নয় যে ৬০ বছরে অবসর! পরোক্ষভাবে রাহুলকে কটাক্ষ অনুপমের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...