Friday, June 26, 2026

চাম্পাহাটির বাজি কারখানায় ফের ভয়ঙ্কর বিস্ফোরণ! তারপর?

Date:

Share post:

ফের ভয়ঙ্কর বিস্ফোরণ চাম্পাহাটির বাজি কারখানায়। জানা গিয়েছে, রবিবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের চাম্পাহাটি হাড়ালের এই বাজি কারখানার বিস্ফোরণ ঘটে। যার আওয়াজ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা গিয়েছে। সেই আওয়াজে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা ও বাজি ব্যবসায়ীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু বিস্ফোরণ এতটাই জোরালো ছিল যে, কয়েক কাঠা জমির উপরে অবস্থিত ওই কারখানার ছাউনি পুরোটাই উড়ে যায়। এজবেস্টাসগুলি টুকরো টুকরো হয়ে গিয়েছে। টিন গুলিও দুমড়ে-মুচড়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। তবে এখনও পর্যন্ত হতাহতদের কোনও খবর নেই।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন ধরনের ফ্যান্সি বাজি তৈরি হতো এই কারখানায়। তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। কীভাবে বিস্ফোরণ ঘটলো, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন : রাহুলকে মুকুলের ‘পুল্টিস’– উনি বাংলার মুখ! ফুঁসছেন অপমানিত রাহুল শিবির

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...