Friday, June 26, 2026

Big Breaking: রাজ্যের পরবর্তী মুখ্যসচিব আলাপন

Date:

Share post:

রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। সোমবার টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লিখেছেন, “আলাপন বন্দ্যোপাধ্যায় যিনি স্বরাষ্ট্রসচিব ছিলেন, তিনি মুখ্যসচিব হচ্ছেন। স্বরাষ্ট্রসচিব হচ্ছেন এইচ কে দ্বিবেদী। তিনি আগে অর্থসচিব ছিলেন। রাজ্যের নতুন অর্থসচিব হচ্ছেন মনোজ পন্থ।” ১ অক্টোবর থেকে প্রত্যেকের সংশ্লিষ্ট পদের দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী টুইটে জানিয়েছেন, রাজ্যের বিদায়ী মুখ্যসচিব রাজীব সিনহা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান হচ্ছেন। ১ অক্টোবর থেকে দায়িত্ব নেবেন তিনি। ৩ বছরের জন্য সংশ্লিষ্ট পদের দায়িত্ব সামলাবেন রাজীব সিনহা।

 

আরও পড়ুন: একসঙ্গে ৪৪৫ জন শিক্ষাকর্মী-শিক্ষক-প্রধান শিক্ষকের বদলির নিয়োগপত্র দিল পর্ষদ

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...