Saturday, April 4, 2026

ট্রেনের মতো দূরপাল্লার বাস যাত্রাকেও আরামদায়ক করতে অভিনব উদ্যোগ রাজ্যের

Date:

Share post:

বাসে করে দূরপাল্লার যাত্রা মানেই একরাশ এক ঘেয়েমি। সেই এক ঘেয়েমি কাটাতে রাজ্য অভিনব ভাবনা ভাবল।

দূরপাল্লার যাত্রীদের মনোরঞ্জনের জন্য বড় রাস্তার ধারে বাস হাব তৈর করছে রাজ্য সরকার। এই বাস হাবে থাকবে আধুনিক শৌচাগার, ফুড কোর্ট ও বিশ্রামাগার। বাংলা জুড়েই এমন বেশ কিছু বাস হাব তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন- চারদিনের সফরে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, মঙ্গল থেকে লাগাতার প্রশাসনিক বৈঠক

কোথায় হবে বাস হাব? জাতীয় সড়ক আর রাজ্য সড়কের গায়ে এই হাব তৈরি হবে। স্টেশনের ফার্স্ট ক্লাস রিটায়ারিং রুমের মতো এখানেও থাকবে বাস যাত্রার ধকল সামলানোর জায়গা।

সরকারি এবং বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে এই হাব তৈরি হবে। কোথায় কোথায় হাব হবে তার একটা প্রাথমিল রূপরেখা তৈরি হয়ে গিয়েছে।

কোথায় কোথায় প্রাথমিকভাবে হাব হবে? পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে, হাব হবে কলকাতা, কলকাতা ও কোলাঘাটের মাঝে ৬ নম্বর জাতীয় সড়কের গায়ে, মঙ্গলকোট ও মূর্তিপুরের মাঝে দার্জিলিঙ মোড় বা সিউড়ির কাছে এবং দুর্গাপুর এক্সপ্রেসওয়ের মাঝে কোনও একটি জায়গায়।

এই হাব সরকারি বাস এবং প্রাইভেট গাড়ির সওয়ারিরাও ব্যবহার করতে পারবে। সরকারি বাসকে অগ্রাধিকার দিতে হবে। সরকারি বাসের চালক ও কন্ডাক্টরকে ৩০% কমে জিনিস দিতে হবে।

ট্রেনের মতোই দূরপাল্লার বাসযাত্রাকে আরামদায়ক করতে রাজ্যের উদ্যোগকে নিশ্চিতভাবে যাত্রীরা সাধুবাদ জানাবেন।

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...