Saturday, April 4, 2026

জোড়া শাবকের জন্ম দিল চিতাবাঘ হর্ষিণী

Date:

Share post:

জঙ্গলমহল ঝাড়গ্রামের জুলজিক্যাল পার্কের এনক্লোজারে জোড়া শাবকের জন্ম দিল চিতাবাঘ হর্ষিণী। মা ও দুই শাবক, প্রত্যেকেই সুস্থ রয়েছে বলে জানা গেছে।
উত্তরবঙ্গের খয়েরবাড়ি পুনর্বাসন কেন্দ্র থেকে ২০১৭ সালে নিয়ে আসা হয়েছিল পুরুষ চিতাবাঘ সোহেলকে। তবে সোহেল একা হয়ে পড়ায়, ২০১৯ সালে খয়েরবাড়ি থেকেই নিয়ে আসা হয়েছিল হর্ষিণীকে।
ডিএফও সূত্রে খবর, এ বছরের গোড়ায় একবার সন্তান প্রসব করেছিল হর্ষিণী। তখন শাবকটিকে বাঁচানো যায়নি। তাই এবার বাড়তি নজরদারীতে রাখা হয়েছিল হর্ষণীকে। গত ২ সেপ্টেম্বর বিকেল চারটের পর দু’টি পুরুষ শাবকের জন্ম দেয় হর্ষিণী। বর্তমানে সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে দুই শাবকের উপরে। তাদের খেলা আর খুনসুটি জমিয়ে উপভোগ করছেন পার্কের কর্মী-আধিকারিকরা।
লকডাউনের মধ্যেই শাবকের জন্ম দিয়েছে একাধিক পশু-পাখি। এবার সেই তালিকায় যোগ হল দুই চিতা শাবক। নতুন অতিথিদের আগমনে খুশির হাওয়া জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের আনাচে-কানাচে।
হর্ষিণীর দুই শাবকের ওপর সর্বক্ষণ সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। গত সপ্তাহেই বর্ধমানের রমনাবাগানের বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে উধাও হয়েছে একটি ১১ দিনের চিতাবাঘের শাবক। গত ১১ সেপ্টেম্বর, ধ্রুব আর কালীর ঘরে এসেছিল নতুন সদস্য। তাদের সন্তানকে ঘিরে মিনি জু রমনাবাগান অভয়ারণ্যে খুশির হাওয়া বইছিল। জানা যায়, দিন কয়েক ধরে শাবকটিকে খুঁজে না পেয়ে হইচই বেধে যায়। চাঞ্চল্য ছড়ায় বন দফতরেও।
এরপর কালীর মল পরীক্ষা করা হয়। সে যে তার সন্তানকে খেয়ে ফেলেছে তার প্রমাণ মিলেছে। মল পরীক্ষা করে কিছু সরু হাড় ও লোম পাওয়া যায়। আঞ্চলিক অফিসার দেবাশিস শর্মা জানান, সাধারণত চিতা একসঙ্গে একাধিক সন্তানের জন্ম দেয়। একটি সন্তান প্রসব করা দেখে আমরা অবাকই হয়েছিলাম। হতে পারে প্রসবের পর পরই সে সবার অলক্ষ্যে একটি বা দুটি সন্তান খেয়ে ফেলেছিল। ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য উদ্ধার হওয়া হাড় ও লোম ডিএনএ পরীক্ষা করার জন্য পাঠানো হয়।
এদিকে চিড়িয়াখানার এনক্লোজার থেকে চিতাবাঘের শাবক উধাওয়ের খবর সামনে আসতেই সরব হন পরিবেশ কর্মীরা। ঘটনার তদন্ত দাবি করেন তাঁরা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...