Wednesday, June 24, 2026

রাজ্য প্রশাসনের সচিব পদে একাধিক রদবদল

Date:

Share post:

নতুন মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র সচিবের নাম ঘোষণার পাশাপাশি আরও একাধিক সচিব পদে রদবদল হয়েছে রাজ্য প্রশাসনে৷ সোমবারই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। নতুন স্বরাষ্ট্রসচিব হচ্ছেন এইচ কে দ্বিবেদী। এর পাশাপাশি আরও অন্যান্য দফতরেও সচিব বদল হচ্ছে। রদবদলের তালিকা এই রকম :

◾জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের প্রধান সচিব হলেন রাজেশ পান্ডে।

◾ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের প্রধান সচিব পদেও থাকছেন রাজেশ পান্ডে।

◾নতুন পরিবহন সচিব হলেন রাজেশ সিনহা।

◾অর্থসচিব হওয়ার সঙ্গেই ভূমি ও ভূমি সংস্কার থাকছে মনোজ পন্থের হাতে।

◾তথ্য সংস্কৃতি সচিব হলেন শান্তনু বসু।

◾আদিবাসী উন্নয়ণ ও সুন্দরবন উন্নয়ণ সচিব হলেন কানোয়ালজিৎ সিং চিমা৷

◾মৎস্য সচিব হলেন প্রভাতকুমার মিশ্র৷

জানা গিয়েছে, রাজ্য প্রশাসনের এই নতুন সচিবরা আগামী ১ অক্টোবর থেকে দায়িত্বভার গ্রহণ করবেন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...