Saturday, April 4, 2026

বারুইপুর থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র

Date:

Share post:

গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশান গ্রুপ। এস আই লক্ষ্মীকান্ত বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। ধৃতের নাম আলাউদ্দিন লস্কর।
জানা গেছে, গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, জয়নগর থানার বাকচি গোবিন্দপুরের বাসিন্দা এই যুবক অস্ত্র বিক্রির জন্য এই এলাকায় আসবে। সেইমত এস আই লক্ষ্মীকান্ত বিশ্বাসের নেতৃত্বে সাদা পোশাকে ফাঁদ পাতে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশান গ্রুপের পুলিশ। এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আলাউদ্দিনকে।
ধৃতের কাছ থেকে ছয়টি বন্দুক, নগদ প্রায় ত্রিশ হাজার টাকা, একটি মোটর সাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এই অস্ত্র কারবারের সাথে আর কে বা কারা জড়িত তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...